Chandrayaan-2 এর প্রভাব Gaganyaan মিশনে পড়বে না, জানালো ISRO

Chandrayaan-2 এর কোন প্রভাব ভবিষ্যতের কোন মিশনে পড়বে না। ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোর জন্য Gaganyaan মিশনের কাজ শুরু হয়েছে। সেই মিশনেও Chandrayaan-2 এর কোন প্রভাব পড়বে না। সম্প্রতি এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO।

Chandrayaan-2 এর প্রভাব Gaganyaan মিশনে পড়বে না, জানালো ISRO

2022 সালে Gaganyaan মিশনে মহাকাশে তিন জন ভারতীয়কে মহাকাশে পাঠাবে ISRO

হাইলাইট
  • Chandrayaan-2 মিশন ব্যার্থ হয়নি
  • ইতিমধ্যেই চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার খুঁজে পেয়েছে ইসরো
  • সূর্যের কাছাকাছি পৌঁছাতে আদিত্য এল-১ মিশন শুরু হয়েছে
বিজ্ঞাপন

Chandrayaan-2 এর কোন প্রভাব ভবিষ্যতের কোন মিশনে পড়বে না। ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোর জন্য Gaganyaan মিশনের কাজ শুরু হয়েছে। সেই মিশনেও Chandrayaan-2 এর কোন প্রভাব পড়বে না। সম্প্রতি এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। 2022 সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। ইসরোর এক উচ্চ পদস্থ আধিকারিক পি জি দিবাকর জানিয়েছেন চন্দ্রযান ও গগনযান উদ্দেশ্য এবং মাত্রার মিশন।

“এর ফলে কোন সমস্যা হবে না। এর কোন প্রভাব ভবিষ্যতে পড়বে না। সব স্যাটেলাইট মিশন ও হিউম্যান ফ্ল্যাইট মিশন আগের মতোই মসৃণভাবে চলবে। সব মিশনের গুরুত্ব আলাদা।” পিটিআই কে জানিয়েছেন দিবাকর।

তবে চন্দ্রযান ২ ল্যান্ডারে কোথায় সমস্যা হয়েছিল সেই বিষয়ে কোন মন্তব্য করেন নি তিনি। চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে পৃথিবীর সাথে বিক্রম ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়। 2022 সালে তিন জন ভারতীয়কে কহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ISRO। স্বাধীনতা দিবসের ভাষনে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গগনযান ছাড়াও সূর্যের কাছাকাছি পৌঁছাতে আদিত্য এল-১ মিশন শুরুর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা। এছাড়াও মহাকাশ স্টেশন তৈরীর পরিকল্পনা রয়েছে ইসরোর। ভবিষ্যতে মঙ্গল ও শুক্রগ্রহেও যান পাঠানোর চিন্তা ভাবনা করছেন দেশের বিজ্ঞানীরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  2. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  3. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  4. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  5. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  6. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  7. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  8. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  9. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  10. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »