দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 75 বছরের বেশি বয়সের 1 লক্ষ 90 হাজার মানুষের দাঁতের উপর রিসার্চ করেছেন।

দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি

Photo Credit: Unsplash/Filip Rankovic Grobgaard

The study found that healthy teeth linked to lower mortality risk

হাইলাইট
  • জাপানি গবেষকরা 1 লক্ষ 90 হাজার মানুষের উপর রিসার্চ চালিয়েছেন
  • মানুষের আয়ু দাঁতের উপর নির্ভর করতে পারে
  • যাদের দাঁত সুস্থ বা তাদের আয়ু তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা
বিজ্ঞাপন

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। কিন্তু আমরা শরীরের সমস্ত অঙ্গের খেয়াল রাখলেও, দাঁতকে বেশি অবহেলা করি। ফলে এখন ঘরে ঘরে দাঁতে শিরশিরানি অথবা ক্ষয়ে যাওয়ার সমস্যা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি দাঁতে ব্যথা হওয়াকে হালকা ভাবে দেখেন, তাহলে একটি গবেষণা আপনার চোখ খুলে দিতে পারে। কারণ গবেষণায় দাবি করা হচ্ছে যে মানুষের আয়ু অনেকটাই নাকি দাঁতের উপর নির্ভর করতে পারে। একজন মানুষ কত বছর বাঁচবে, তার ইঙ্গিত দাঁতের বর্তমান অবস্থা দেখে পাওয়া যেতে পারে। দাঁত যত সুস্থ এবং পরিষ্কার থাকবে, তার আয়ু তত দীর্ঘ হতে পারে।

দাঁত মানুষের আয়ু নির্ধারণ করতে পারে 

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের (Osaka University) গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সেখানকার গবেষকরা 75 বছরের বেশি বয়সের প্রায় 1 লক্ষ 90 হাজার মানুষের উপর পরীক্ষা চালিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের দাঁতের স্বাস্থ্য গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন তারা। গবেষকদের দাবি, দাঁতের স্বাস্থ্য মানুষের আয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। দাঁত মানুষের আয়ু বা জীবনের দৈর্ঘ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গবেষকরা অংশগ্রহণকারীদের দাঁতকে চারটি শ্রেণীতে ভাগ করেন। সেগুলি হল, সুস্থ (হেলথি), ফিলিং করা (ভাঙা অংশ মেরামত), ক্ষয়প্রাপ্ত (ক্ষয়ে যাওয়া), এবং লস্ট (হারিয়ে বা পড়ে গেছে)। গবেষণায় দেখা গিয়েছে, যাদের দাঁত সুস্থ বা চিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দাঁত ঠিক করা হয়েছে, তাদের আয়ু তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা আছে।

অন্য দিকে, যে সমস্ত মানুষের দাঁত ক্ষয়ে গিয়েছে বা দাঁতের সংখ্যা কম, তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি। অর্থাৎ, তারা সময়ের আগেই পরলোক গমন করতে পারেন। এই গবেষণায় উঠে আসা তথ্যগুলি BMC Oral Health জার্নালে প্রকাশিত হয়েছে। দাঁত যত বেশি থাকবে এবং সুস্থ হবে, তার বেঁচে থাকার সময় আরও বেশি হবে। উল্লেখ্য, নতুন গবেষণাটি আগের একাধিক রিসার্চেকে মান্যতা দিয়েছে। যেখানে বলা হয়েছে যে অস্বাস্থ্যকর দাঁত বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে।

বিশেষজ্ঞদের মতে, দাঁত ক্ষতিগ্রস্ত হলে বা পড়ে গেলে দেহে প্রদাহের জন্ম হতে পারে। তাছাড়া দাঁত না থাকলে কিংবা ক্যাভিটি তৈরি হলে ঠিকভাবে চিবোতে অসুবিধা হয়। যার ফলে সুষম খাবার থেকে শরীরের ভেতরে পুষ্টি প্রবেশ নাও করতে পারে। তাই প্রত্যেকের নিয়মিত রক্ত পরীক্ষার করার পাশাপাশি দাঁতের চেকআপ করাও জরুরি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »