Moto Pad 70 Pro ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুন 2026 20:40 IST
হাইলাইট
  • Moto Pad 70 Pro বিশাল 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লের সঙ্গে আসছে
  • এটি ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসরে চলবে
  • Moto Pad 70 Pro ট্যাবে 10,200mAh ব্যাটারি ও 45W চার্জিং সাপোর্ট আছে

Moto Pad 70 Pro is powered by the Snapdragon 8s Gen 4 chipset

Photo Credit: Motorola

Moto Pad 70 Pro জুন 27 ভারতে লঞ্চ হচ্ছে। আজ মোটোরোলা তাদের নতুন ট্যাবলেটের লঞ্চের তারিখের পাশাপাশি, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে। পারফরম্যান্সকে কেন্দ্র করে ট্যাবটি তৈরি করা হয়েছে। এতে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর আছে। এই ট্যাবে শক্তিশালী 10,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Moto Pad 70 Pro মডেলে বিশাল 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লে, Dolby Atmos সাউন্ড, কোয়াড JBL স্পিকার, Moto Pen Pro স্টাইলাস (বক্সের ভিতরে থাকবে), ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা মিলবে।

Moto Pad 70 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো প্যাড 70 প্রো ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে। ট্যাবটির একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। মোটোরোলা জানিয়েছে, এতে 33 সেন্টিমিটারের 12-বিট কালার ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 3.5K রেজোলিউশন, ডলবি ভিশন, ও 800 নিট পিক ব্রাইটনেস অফার করবে।

Moto Pad 70 Pro ট্যাবলেটে ব্যবহৃত হাই-পারফরম্যান্স স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.5 মিলিয়ন স্কোর করেছে। চিপটি LPDDR5X র‍্যামের সঙ্গে যুক্ত থাকছে। এটি 120 FPS (ফ্রেম প্রতি সেকেন্ডে) গেমিং সাপোর্ট করবে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে।

Motorola দুটি মেজর Android OS আপগ্রেড এবং 2030 সাল পর্যন্ত সফটওয়্যার আপডেট প্রদান করবে। ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও বক্সে 68W টার্বোপাওয়ার চার্জার রাখা থাকবে। একবার চার্জ দিলে ইউটিউব প্রায় 12.5 ঘন্টা ভিডিও দেখা যাবে বলে দাবি করা হচ্ছে।

Moto Pad 70 Pro-এর সঙ্গে স্টাইলস বক্সের মধ্যে দেওয়া থাকবে। আবার নির্বাচিত ভ্যারিয়েন্ট কীবোর্ড অ্যাক্সেসরির সঙ্গে আসবে। যার ফলে ট্যাবটি শিক্ষার্থী, পেশাদার, এবং কনটেন্ট ক্রিয়েটরদের কাছে আকর্ষণীয় হতে পারে। সংস্থা জানিয়েছে, ডিভাইসটি 6.2 মিমি পুরু এবং ওজন 598 গ্রাম। এতে Wi-Fi 7, ব্লুটুথ 6.0, এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার মিলবে।

Advertisement

মোটোরোলার আপকামিং ট্যাবলেট একটি সুবিধাজনক মোবাইল ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করতে সক্ষম হবে। তাই যারা প্রিমিয়াম Android ট্যাব কেনার পরিকল্পনা করছেন, তারা আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন। এটি প্রতিযোগিতামূলক দামে বাজারে এলে প্রতিদ্বন্দ্বী ট্যাবলেটদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে মনে করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.