Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • Oppo Pad Air 6 ট্যাবলেটে 10,050mAh ব্যাটারি রয়েছে
  • এটি 2.8K রেজোলিউশনের 12.1 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Oppo Pad Air 6 ট্যাবে কোয়াড স্পিকার সেটআপ আছে

Oppo Pad Air 6 has a 10,050mAh battery

Photo Credit: Oppo

আজ Oppo Reno 17 সিরিজের স্মার্টফোনের সঙ্গে Oppo Pad Air 6 ট্যাবলেটও লঞ্চ হয়েছে। এটি মূলত পড়াশোনা করা ও মাল্টিমিডিয়া উপভোগ করার জন্য বাজারে এনেছে কোম্পানি। ট্যাবটি 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,050mAh ব্যাটারি, ও কোয়াড স্পিকার সেটআপের সঙ্গে এসেছে। Oppo Pad Air 6 মডেলে ফেস আনলক সাপোর্ট, Dimensity 7000 সিরিজের প্রসেসর, FHD+ ভিডিও রেকর্ডিং, ও 5G কানেক্টিভিটির সুবিধা আছে। ট্যাবটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে। ডিভাইসের সামনে ও পিছনে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে ট্যাবলেটের খুঁটিনাটি তথ্য তুলে ধরা হল।

Oppo Pad Air 6 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো প্যাড এয়ার 6 ট্যাবে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 30/60/90/120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, 2.8K (2,800 x 1,980 পিক্সেল) রেজোলিউশন, ও 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ঘরের ভিতরে আলোর প্রতিফলনের সমস্যা কমাতে ট্যাবে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে। ম্যাট-স্টাইলের এই স্ক্রিনের বিশেষ আবরণ ঘরের ছাদে থাকা আলো থেকে তৈরি হওয়া তীব্র প্রতিফলন কমাতে সাহায্য করে।

Advertisement

পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, Oppo Pad Air 6 রান করে MediaTek Dimensity 7360 Super প্রসেসরে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবলেটের সিম ভার্সনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে। সফটওয়্যারের দিক থেকে Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড করা আছে ওপ্পোর নতুন ট্যাবে।

Oppo Pad Air 6 মডেলে কোয়াড স্পিকার সিস্টেম ও ডুয়াল মাইক্রোফোন সেটআপ আছে। ট্যাবের সামনে ও পিছনে একটি করে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে কোম্পানি। ট্যাবটি 6.89 মিমি পুরু ও ওজন 603 গ্রাম৷ ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে বিশাল 10,050 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 33W চার্জিং সাপোর্ট আছে।

Oppo Pad Air 6 দাম 

Oppo Pad Air 6-এর বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 3,099 ইউয়ান (প্রায় 44,000 টাকা)। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি কনফিগারেশনের দাম যথাক্রমে 3,499 ইউয়ান (প্রায় 49,000 টাকা) এবং 3,999 ইউয়ান (প্রায় 56,300 টাকা)।

Advertisement

ট্যাবটির ম্যাট ডিসপ্লে ভার্সনও আছে, যার দাম 3,799 ইউয়ান (8 জিবি + 256 জিবি) থেকে শুরু। ভারতীয় মুদ্রায় প্রায় 56,000 টাকার সমান। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 4,299 ইউয়ান (প্রায় 61,000 টাকা)। চীনে সেল শুরু হবে নভেম্বর 20 তারিখে।

 
KEY SPECS
Display 12.10-inch
Processor MediaTek Dimensity 7360 Super
Front Camera 8-megapixel
Resolution 2800x1980 pixels
RAM 8GB
OS Android 17
Storage 128GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 10,050mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  2. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  3. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  4. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  5. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  6. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  7. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  8. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  9. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  10. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.