Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 মে 2026 16:15 IST
হাইলাইট
  • Poco Pad C1 ট্যাবলেটে 2K রেজোলিউশন ডিসপ্লে আছে
  • এটি পাওয়ারফুল 7,600mAh ব্যাটারির সাথে এসেছে
  • Poco Pad C1 রান করে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসরে

Poco Pad C1 comes with a 9.7-inch 2K display

Photo Credit: Poco

Poco Pad C1 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট, যা বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ও ভাল পারফরম্যান্স প্রদান করছে। ট্যাবলেটটি শুধু WiFi কানেক্টিভিটি অপশনে কেনা যাবে। এই নতুন ট্যাবে 2K রেজোলিউশন ডিসপ্লে ও 7,600mAh ব্যাটারি আছে। Poco Pad C1-এর বিশেষ ফিচার্সের মধ্যে আছে সার্কেল টু সার্চ, স্লিম মেটাল ইউনিবডি ডিজাইন, রিভার্স চার্জিং সাপোর্ট, 2 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, ট্রিপল TÜV Rheinland সার্টিফিকেশন, ডুয়াল স্পিকার সেটআপ, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি। চলুন পোকোর নতুন ট্যাবের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Poco Pad C1 স্পেসিফিকেশন

পোকো প্যাড সি1 ট্যাবের সামনে 9.7 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (1,280 x 2,048 পিক্সেল), ও 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, স্ক্রিনের ফ্লিকার এবং নীল আলোর নির্গমন কমিয়ে চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।

Poco Pad C1-এর 7,600mAh ব্যাটারি 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 10W রিভার্স চার্জিং ফিচার আছে। ফলে ট্যাবলেটকে পাওয়ারব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে অন্য ফোন, ব্লুটুথ হেডফোন বা স্মার্টওয়াচ চার্জ করা যাবে। পোকোর নয়া ডিভাইসে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Adreno 610 জিপিইউ, 6 জিবি LPDDR4x র‍্যাম, ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।

SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। উভয় ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও শুট করতে সক্ষম। সফটওয়্যারের দিক থেকে ট্যাবে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Poco Pad C1 দাম

Poco Pad C1 মডেলের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 139 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 13,355 টাকার সমান। 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 179 ডলার (প্রায় 17,200 টাকা) রাখা হয়েছে। এটি গ্রে ও ব্লু কালার স্কিমে উপলব্ধ। ট্যাবটি ভারতে লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 
KEY SPECS
Display 9.70-inch
Front Camera 5-megapixel
Resolution 2048x1280 pixels
RAM 4GB
OS Android 16
Storage 64GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7600mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  2. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
  4. iQOO 15T অসাধারণ 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, এবং 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  5. Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  6. ডুয়াল সেলফি ক্যামেরার Motorola Razr Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  7. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  8. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  9. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  10. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.