Poco Pad C1 ট্যাবের সামনে 9.7 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Poco
Poco Pad C1 comes with a 9.7-inch 2K display
Poco Pad C1 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট, যা বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ও ভাল পারফরম্যান্স প্রদান করছে। ট্যাবলেটটি শুধু WiFi কানেক্টিভিটি অপশনে কেনা যাবে। এই নতুন ট্যাবে 2K রেজোলিউশন ডিসপ্লে ও 7,600mAh ব্যাটারি আছে। Poco Pad C1-এর বিশেষ ফিচার্সের মধ্যে আছে সার্কেল টু সার্চ, স্লিম মেটাল ইউনিবডি ডিজাইন, রিভার্স চার্জিং সাপোর্ট, 2 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, ট্রিপল TÜV Rheinland সার্টিফিকেশন, ডুয়াল স্পিকার সেটআপ, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি। চলুন পোকোর নতুন ট্যাবের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
পোকো প্যাড সি1 ট্যাবের সামনে 9.7 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (1,280 x 2,048 পিক্সেল), ও 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, স্ক্রিনের ফ্লিকার এবং নীল আলোর নির্গমন কমিয়ে চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
Poco Pad C1-এর 7,600mAh ব্যাটারি 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 10W রিভার্স চার্জিং ফিচার আছে। ফলে ট্যাবলেটকে পাওয়ারব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে অন্য ফোন, ব্লুটুথ হেডফোন বা স্মার্টওয়াচ চার্জ করা যাবে। পোকোর নয়া ডিভাইসে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Adreno 610 জিপিইউ, 6 জিবি LPDDR4x র্যাম, ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। উভয় ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও শুট করতে সক্ষম। সফটওয়্যারের দিক থেকে ট্যাবে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
Poco Pad C1 মডেলের বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 139 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 13,355 টাকার সমান। 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 179 ডলার (প্রায় 17,200 টাকা) রাখা হয়েছে। এটি গ্রে ও ব্লু কালার স্কিমে উপলব্ধ। ট্যাবটি ভারতে লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale