Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 এপ্রিল 2026 15:49 IST
হাইলাইট
  • Redmi Pad 2 9.7 বড় 7,600mAh ব্যাটারির সাথে এসেছে
  • ট্যাবলেটে 2K রেজোলিউশনের ডিসপ্লে আছে
  • রেডমির নতুন ট্যাবে Snapdragon 6s Gen 2 প্রসেসর রয়েছে

Redmi Pad 2 9.7 features a 2K display, offering up to 120Hz of refresh rate

Photo Credit: Xiaomi

Redmi Pad 2 9.7 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। রেডমির নতুন ট্যাবলেট বাজেট-ফ্রেন্ডলি প্রাইসে বাজারে এসেছে। এটি 4G LTE ও শুধু WiFi ভ্যারিয়েন্টে কেনা যাবে। এই নয়া ট্যাবের যে দুই বিষয় প্রথমেই নজর কাড়বে, সেটি হল 2K রেজোলিউশন ডিসপ্লে ও শক্তিশালী 7,600mAh ব্যাটারি। Redmi Pad 2 9.7-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সিম সাপোর্ট, 2 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, ট্রিপল TÜV Rheinland সার্টিফিকেশন, ডুয়াল স্পিকার সেটআপ, 30fps-এ 1080P ভিডিও রেকর্ডিং, ইত্যাদি। চলুন রেডমির নতুন সাশ্রয়ী মূল্যের ট্যাবলেটের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi Pad 2 9.7 স্পেসিফিকেশন

Redmi Pad 2 9.7-এর বড় 7,600mAh ব্যাটারি 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রেডমির দাবি, ফুল চার্জে 15 ঘন্টা নন স্টপ ভিডিও দেখা যাবে। আবার একবার চার্জ দিলে 18 ঘন্টা অডিও শোনার ব্যাকআপ মিলবে। ট্যাবের সামনে 9.7 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং 2K রেজোলিউশন (1,280 x 2,048 পিক্সেল) সাপোর্ট করে।

এছাড়াও, স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ রেডমি ব্যবহারকারীদের চোখের সুস্থতার দিকে বিশেষ খেয়াল রেখেছে। ট্যাবের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি।

রেডমির নতুন ট্যাবলেটে Snapdragon 6s Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Adreno 610 জিপিইউ, 4 জিবি LPDDR4x র‍্যাম, ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Redmi Pad 2 9.7 দাম

Redmi Pad 2 9.7 বর্তমানে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাওয়া যাচ্ছে। এটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি৷ ট্যাবের WiFi ভার্সনের দাম 549 MYR (মালয়েশিয়ান রিঙ্গিত) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 13,000 টাকা। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 599 MYR (প্রায় 14,000 টাকা)।

অন্য দিকে, 4G সিম ভ্যারিয়েন্ট দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ভারতীয় মুদ্রায় আনুমানিক 16,000 ও 17,000 টাকা। এটি গ্রাফাইট গ্লে এবং সিলভার কালার অপশনে উপলব্ধ।

 
KEY SPECS
Display 9.70-inch
Processor Snapdragon 6s Gen 2
Front Camera 5-megapixel
Resolution 2048x1280 pixels
RAM 4GB
OS Android 16
Storage 64GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7600mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.