Airtel প্ল্যানের সঙ্গে ফ্রি মিলছে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 এপ্রিল 2020 17:52 IST
হাইলাইট
  • 401 টাকা প্রিপেড প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে
  • থাকছে 3GB ডেটা ও 28 দিন ভ্যালিডিটি
  • কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যান সামনে এসেছে

এক বছর Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশনের দাম 399 টাকা

প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে হাজির হল Airtel। এই প্ল্যানের সঙ্গে এই বছর বিনামূল্যে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 401 টাকা প্রিপেড প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা 28 দিনের বৈধতা ও  3GB ডেটা পাবেন। লকডাউনের সময় ওটিটি কনটেন্টের চাহিদা বাড়ার কারণেই এই প্ল্যান নিয়ে এসেছে Airtel।  ভাইরাস সংক্রমণের কারণে ঘর বন্দি অবস্থায় আগের থেকে অনেক বেশি Disney+ Hotstar, Amazon Prime Video ও Netflix দেখছেন।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 401 টাকা প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহক এক বছর বিনামূল্যে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। এর ফলে Disney+ সিনেম, শো ছাড়াও Hotstar Specials ও লাইভ খেলা দেখা যাবে। টেলিভিশন সিরিয়ালের সাম্প্রতিকতম পর্ব অন্য গ্রাহকদের আগেই দেখে নেওয়ার সুযোগ থাকছে।

ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যান দেখা দিয়েছে

401 টাকা প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও Airtel কানেকশনের মাধ্যমে এক বছর এই পরিষেবা ব্যবহার করা যাবে। এই জন্য অতিরিক্ত খরচ করতে হবে না।

Advertisement

করতে হবে না রিচার্জ, লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এক বছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপসনের সঙ্গেই 401 টাকা প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহকরা 28 দিন বৈধতা পাবেন। সঙ্গে থাকছে 3GB ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস-এর সুবিধা থাকছে না। ঙ্কোম্পানির অফিশিয়াল অ্যাপ অথবা যে কোন থার্ড পার্টি অ্যাপ থেকে 401 টাকা রিচার্জ করা যাবে। দেশের সব টেলিকম সার্কেলের এয়ারটেল প্রিপেড গ্রাহকরা 401 টাকা রিচার্জ করতে পারবেন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.