Airtel

Airtel - ख़बरें

  • 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
    Airtel Insider প্রোগ্রামে একাধিক নতুন সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে। লার্নিং, শপিং, এন্টারটেনমেন্ট, ও হেলথ পরিষেবা সংক্রান্ত সাবস্ক্রিপশন বিনামূল্যে প্রদান করছে সংস্থা। এক পয়সাও খরচ না করে Pocket FM, Apollo 24/7, CinePolis, Croma, ও Duolingo থেকে অফার পাবে ক্রেতারা। Airtel Insider প্রোগ্রামে 30,000 টাকা মূল্যের রিওয়ার্ড আনলক করার সুযোগ রয়েছে।
  • 84 দিনের রিচার্জে Jio, Vi, না Airtel, কে বেশি ডেটা ও অন্যান্য সুবিধা দিচ্ছে দেখুন
    Jio, Airtel ও Vi-র ঝুলিতে একাধিক 84 দিনের প্ল্যান রয়েছে। এগুলিতে আনলিটেড কলিং, অতিরিক্ত ফ্রি ডেটা, এবং বিভিন্ন বাড়তি সুবিধা মেলে। আবার কিছু প্ল্যানে OTT প্ল্যাটফর্ম উপভোগ এবং বিনামূল্যে AI সাবস্ক্রিশন ব্যবহার করা যায়। এই রিপোর্টে Jio, Airtel এবং Vi-র 84 দিনের প্রিপেইড প্ল্যানগুলির তুলনা করা হল। ফলে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নিতে সুবিধা হবে।
  • Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
    ওপেনসিগন্যালের নভেম্বর, 2026-এর ভারতীয় রিপোর্ট অনুসারে, হোম ব্রডব্যান্ড পরিষেবার পাঁচটি সামগ্রিক বিভাগেই পুরস্কার জিতেছে এয়ারটেল। এমনকি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবার ক্ষেত্রেও জিওকে টেক্কা দিয়ে পাঁচটি বিভাগেই এগিয়ে সুনীল ভারতী মিত্তালের সংস্থা। ওপেনসিগন্যালের রিপোর্টে এয়ারটেলের সামগ্রিক নির্ভরযোগ্যতার স্কোর ছিল 486 পয়েন্ট। তাদের 100 থেকে 1,000 পয়েন্টের স্কেলে জিও ও বিএসএনএলের স্কোর ছিল যথাক্রমে 423 এবং 419। সংস্থা এই স্কোরের মাধ্যমে বিচার করেছে, কোনও বাড়ির একাধিক ডিভাইসে ইন্টারনেট ঠিকঠাক কাজ করছে কিনা ও কোনও বাধা ছাড়াই ভিডিও কল বা অনলাইন স্ট্রিমিং হচ্ছে কিনা।
  • Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
    এয়ারটেলের 349 টাকা দামের রিচার্জ করলে দ্বিতীয়বার 349 টাকা ও 399 টাকার প্ল্যান রিচার্জ করলে দ্বিতীয়বার 399 টাকার রিচার্জের সুবিধা মিলবে। আপনার জন্য এই অফার আছে কিনা, তা জানতে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলুন। 349 টাকা অথবা 399 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের পাশে '1+1 Recharge Free' ট্যাগ থাকলে অতিরিক্ত একমাস ফ্রি পরিষেবা মিলবে।ট্যাগ দেখা না গেলে বুঝতে হবে যে, আপনার নম্বরে অফারটি উপলব্ধ নয়।
  • Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
    ভারতে ওয়্যার্ড ব্রডব্যান্ড ইন্টারনেট মার্কেটে Jio, Airtel, ও BSNL, তিনটি টেলিকম সংস্থারই উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। গ্রাহক টানতে প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন প্ল্যান অফার করে সংস্থাগুলি। এখানে তিনটি কোম্পানির সবচেয়ে কম খরচের ব্রডব্যান্ড প্ল্যানের খুঁটিনাটি তুলে ধরা হল। জিওর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের দাম 399 টাকা। এটি সর্বোচ্চ 30এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করত দেয়। প্রত্যেক মাসে সর্বোচ্চ 3.3 টেরাবাইট ডেটা পাওয়া যায়।
  • Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
    এয়ারটেলের 200 টাকার প্ল্যানের সঙ্গে পাওয়া ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলে ভিডিও বা শর্টস দেখার সময় বিজ্ঞাপন আসবে না। এটি ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকেরও সুবিধা দেয়। স্ক্রিন বন্ধ রাখলে বা অন্য কোনও অ্যাপ ব্যবহার করার সময়েও ভিডিও বা অডিও চলতে থাকবে। ইউটিউব প্রিমিয়ামের মেয়াদ রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ, এটি 28 দিন চালু থাকবে। YouTube Premium-এর পাশাপাশি প্ল্যানটিতে Amazon Prime Video, ZEE5, ও JioHotstar--সহ একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।
  • Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
    Airtel জানিয়েছে, যাদের শুধু কথা বলা ও এসএমএস প্রয়োজন, মোবাইল ডেটার দরকার নেই, তাদের সুবিধার কথা মাথায় রেখে নতুন প্ল্যানগুলো আনা হয়েছে। 185 টাকা, 203 টাকা, ও 206 টাকা, তিন প্ল্যানে আনলিমিটেড কলিং, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 185 টাকার প্ল্যানটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে।203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড। এটি প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ হবে। সবকটি প্ল্যানে গ্রাহকরা 30 দিন অন্তর নিখরচায় কলারটিউন সেট করতে পারবে।
  • Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
    নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হচ্ছে। DoT জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। আর নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
  • পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
    এয়ারটেল জানিয়েছে, নতুন পোস্টপেইড প্ল্যানের সঙ্গে বছরে একবার প্রতিটি সিমের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং অক্টোবর 8 থেকে চালু হবে। এটি ইন্ডিভিজ্যুয়াল ও ফ্যামিলি পোস্টপেইড, দুই ধরনের প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফ্যামিলি প্ল্যানে পরিবারের প্রতিটি সদস্য নিজেদের প্রয়োজনমতো আলাদাভাবে ফ্রি রোমিং ব্যবহার করতে পারবে। কমপ্লিমেন্টারি রোমিং প্যাকের সঙ্গে 5 জিবি ডেটা, 60 মিনিট ভয়েস কলিং, 25টি আউটগোয়িং এসএমএস, ও বিনামূল্যে ইনকামিং এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এগুলি পাঁচ দিনের জন্য ভ্যালিড থাকবে।
  • 200 টাকার কমে এত সুবিধা, Jio, Vi, ও Airtel-এর কম খরচে সেরা রিচার্জ প্ল্যান
    জিওর 200 টাকার ওটিটি ও ডেটা প্যাক অন্যতম ভ্যালু ফর মানি প্ল্যান। এটি 28 দিনের ভ্যালিডিটি ও 30 জিবি ডেটা অফার করে। Jio True 5G-তে আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে। Prime Video Mobile, YouTube Premium, JioHotstar Mobile, Sony LIV, Lionsgate Play, ZEE5, Discovery+, Hoichoi, ও FanCode-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়। JioTV-এর মাধ্যমে 1,000+ লাইভ টিভি চ্যানেল দেখা যায়। 200 টাকার নিচে এয়ারটেলের সবচেয়ে ভ্যালু ফর মানি প্ল্যান হল 199। এটি 28 দিনের জন্য যত খুশি কলিং অফার করে। এতে মোট 2 জিবি ডেটা, 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন, এবং দৈনিক 100টি SMS অর্ন্তভুক্ত আছে। জিওর মতো Vi 200 টাকা দামের একটি দুর্দান্ত ওটিটি প্ল্যান অফার করে। এটি 20+ OTT প্ল্যাটফর্ম, 250+ লাইভ টিভি চ্যানেল, 30 জিবি ডেটা, এবং 5G নেটওয়ার্কযুক্ত এলাকায় আনলিমিটেড 5G-এর সুবিধা দেয়।
  • দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা
    জিও-র 399 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS আছে। 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio এখন 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro অর্ন্তভুক্ত রয়েছে।এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল ও Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন। ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। অতিরিক্ত পরিষেবার মধ্যে শুধুমাত্রJioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত।
  • Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
    এয়ারটেলের 365 দিনের মেয়াদের 3,999 টাকার প্ল্যানে এককালীন 150 জিবি ডেটা মিলছে। প্ল্যানে অর্ন্তভুক্ত 2.5 জিবি দৈনিক ডেটার পাশাপাশি অতিরিক্ত বোনাস ডেটা ব্যবহার করা যাবে। এর বৈধতা পুরো এক বছর থাকবে। এতে 5G নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড 5G ব্যবহার করার সুবিধা আছে। গ্রাহকরা আনলিমিটেড লোকাল এবং STD কল ছাড়াও, প্রতিদিন 100টি SMS করতে পারবেন। এছাড়াও, 12 মাসের জন্য Super Duolingo সাবস্ক্রিপশন, 1 বছরের Adobe Premium পরিষেবা, এবং Hellotunes বিনামূল্যে ব্যবহার করতে পারবে গ্রাহকরা।
  • Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে
    বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এখানে তিন টেলিকম সংস্থার বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া 365 দিনের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। 2,249 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত। 3,599 টাকা দামের Jio প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং ডেইলি 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। Airtel-এর 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়।
  • পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
    এয়ারটেলের সিম, ব্রডব্যান্ড, ও ডিটিএইচ, তিন ধরনের গ্রাহকরাই সুপার ডুয়োলিঙ্গোর এক বছর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবে। Android ও iOS-এ উপলব্ধ Airtel Thanks অ্যাপ থেকেই সরাসরি অফারটি ক্লেইম করা যাবে। এর জন্য ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন নেই। Duolingo অ্যাপে 40টির বেশি ভাষা শেখার কোর্স রয়েছে। এতে অঙ্ক, গান, ও দাবা খেলাও শেখা যায়৷ অ্যাপটিতে বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, উর্দু, এবং পাঞ্জাবি ভাষাভাষীদের জন্য ইংলিশ শেখার কোর্স আছে। Super Duolingo সাবস্ক্রিপশনে কোনও বিজ্ঞাপন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে শেখার সুবিধা আছে। এতে ফ্রি প্ল্যানের মতো নির্দিষ্ট সময় বা সেশনের সীমা নেই। একটানা অনুশীলন করা যায়।
  • এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
    Airtel তাদের ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে পরিবারের সবার মোবাইল নম্বর একটি প্ল্যান বা বিলের আওতায় আনার সুবিধা দিচ্ছে। গ্রাহকরা একটি প্ল্যানে দুই, তিন বা চারটি নম্বর চালাতে পারবে। অর্থাৎ, পরিবারে যতজন সদস্য আছে, সেই অনুযায়ী একটি প্ল্যান বেছে নিয়ে সবার নম্বর একটি রিচার্জেই চালানো যাবে। প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং, ডেটা, ও ডিজিটাল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। জিএসটি ছাড়া দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে।

Airtel - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »