Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল

Airtel এর অফিসিয়াল ওয়েবসাইটে 189 টাকার প্রিপেইড প্ল্যানটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল

Photo Credit: Reuters

Airtel Discontinues Rs. 189 Prepaid Plan

হাইলাইট
  • Airtel তাদের 189 টাকার আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করেছে
  • এয়ারটেলের নতুন এন্ট্রি-লেভেল রিচার্জ প্ল্যান এখন 199 টাকার
  • 2025 সালের শেষে রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়তে পারে
বিজ্ঞাপন

Airtel কি তাদের 189 টাকার আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে? টেলিকম সংস্থাটি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রিপেইড প্ল্যানটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য প্ল্যাটফর্মে গিয়ে সংস্থার সিম রিচার্জ করার জন্য 189 লিখে সার্চ করলেও অন্য প্ল্যান দেখাচ্ছে। টেলিকমটক-এর রিপোর্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আনলিমিটেড কলিং প্ল্যান হিসেবে 199 টাকার প্যাক চালু আছে। পুরনো 189 টাকার প্ল্যান ওয়েবসাইট থেকে উধাও। আগে এটি ভারতীয় টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান ছিল।

Airtel বন্ধ করল 189 টাকার রিচার্জ প্ল্যান

যারা মূলত ভয়েস কল করেন এবং খুব কম ইন্টারনেট ব্যবহার করেন, সেই সমস্ত ব্যবহারকারীদের মধ্যে 189 টাকার রিচার্জ প্ল্যান জনপ্রিয় ছিল। নিম্নবিত্ত ও খুব কম আয়ের মানুষরাও প্ল্যানটির উপর নির্ভর করতেন। 21 দিনের ভ্যালিডিটি সহ এই প্রিপেইড প্যাকটি 1 জিবি মোবাইল ডেটা ও 300টি এসএমএস প্রদান করতো।

ব্যাকআপ নম্বর চালু রাখার জন্যেও 189 টাকার প্যাকে নির্ভর করতো গ্রাহকরা। কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে 199 টাকা এয়ারটেলের নতুন প্রাথমিক বা এন্ট্রি-লেভেল রিচার্জ প্ল্যান হিসেবে চালু হয়েছে। এই ট্রুলি আনলিমিটেড প্ল্যানে 28 দিন বা 4 সপ্তাহ আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে মোট 2 জিবি ডেটা ও প্রতিদিন 100টি SMS ব্যবহার করা যায়।

199 টাকার প্ল্যানে এয়ারটেল রিওয়ার্ডস অর্ন্তভুক্ত আছে। যার মধ্যে এয়ারটেল হ্যালোটিউনস ও পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশন উপলব্ধ। ব্যবহারকারীদের জন্য এয়ারটেল হ্যালোটিউনস বিনামূল্যে 30 দিনের জন্য উপলব্ধ। অন্য দিকে, 17,000 টাকা দামের পারপ্লেক্সিটি প্রো এআই 12 মাস (1 বছর) ব্যবহার করা যাবে।

আপনি যদি আরও ভাল বেস প্যাক নিতে চান, তাহলে 219 টাকার রিচার্জ প্ল্যান দেখতে পারেন। এই প্রিপেইড প্ল্যানও আনলিমিটেড লোকাল, STD, এবং রোমিং কল অফার করে। এতে 28 দিনের জন্য 3 জিবি ডেটা পাওয়া যায়।

2025 সালের শেষে রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে

টেলিকম বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শেষ হওয়ার আগেই জিও, ভোডাফোন আইডিয়া (ভিআই), ও এয়ারটেল রিচার্জ প্ল্যানের দাম 15 থেকে 20 শতাংশ বাড়াতে পারে। আর সস্তা প্ল্যান বন্ধের মাধ্যমে টেলিকম কোম্পানিরা ক্রেতাদের ধীরে ধীরে বেশি দামের ডেটা প্ল্যানের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যতে যখন ফ্রি 5G শেষ হবে, তখন দাম বাড়ানো আরও সহজ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »