Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে

Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট কার্যকর হয়েছে।

Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে

Photo Credit: Airtel

Airtel’s two prepaid plans now come with unlimited data with its own fair usage limit

হাইলাইট
  • Airtel তাদের দুই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা দিচ্ছে
  • গ্রাহকরা সর্বোচ্চ 300 জিবি ডেটা ফুল স্পিডে ব্যবহার করতে পারবে
  • এয়ারটেল ফ্রি-তে Adobe Express Premium সাবস্ক্রিপশন অফার করছে
বিজ্ঞাপন

Airtel তাদের দু'টি জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যানে বড় আপডেট এনেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি এক টাকাও দাম না বাড়িয়ে 4G এবং 5G নম্বরে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। এই দুই প্ল্যান আগে যে সমস্ত সুযোগ সুবিধা দিত, তা অপরিবর্তিত রাখা হয়েছে, শুধু ডেটাকে আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে। এই দুই প্ল্যান সারা ভারত জুড়ে সব রাজ্যে উপলব্ধ।

Airtel এখন দুই প্ল্যানে আনলিমিটেড ডেটা দিচ্ছে

এয়ারটেলের 399 টাকার রিচার্জ প্ল্যান 28 দিন মেয়াদের সাথে এসেছে। এটি চার সপ্তাহ যত খুলি ভয়েস কল এবং দৈনিক 100টি SMS অফার করে। আনলিমিটেড ডেটা কথাটির সাথে একটি শর্ত রয়েছে। গ্রাহকরা সর্বোচ্চ 300 জিবি ডেটা ফুল স্পিডে ব্যবহার করতে পারবে। 300 জিবির সীমা অতিক্রম করার পর স্পিড কমিয়ে দেবে কোম্পানি।

এয়ারটেল 300 জিবি ডেটা ব্যবহারের জন্য 28 দিনের সময়সীমা অফার করছে। লিমিট ছুঁলে ইন্টারনেটের অ্যাক্সেস সম্পূর্ণ বন্ধ হবে না। কিন্তু গতি হ্রাস পাবে৷ অন্য দিকে, 449 প্রিপেইড প্ল্যানেও একই বেনিফিট পাওয়া যাচ্ছে। তবে এটি গুগলের 30 জিবি ক্লাউন্ড স্টোরেজ, ছয় মাসের জন্য অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন, জিওহটস্টার মোবাইল, ও এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে সনিলিভ সহ একাধিক OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস প্রদান করে।

প্রসঙ্গত, এয়ারটেলের 36 কোটি গ্রাহক Adobe Express Premium এক বছর বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এই পরিষেবা এয়ারটেলের সমস্ত মোবাইল (প্রিপেইড + পোস্টপেইড), Wi-Fi, এবং DTH গ্রাহকদের জন্য আন হয়েছে। অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এয়ারটেল গ্রাহকরা এখন সেটা নিখরচায় পাবে।

এয়ারটেল গ্রাহকরা অ্যাডোবির 30 হাজারের বেশি প্রফেশনাল ফ্রন্ট, 100 জিবি ক্লাউড স্টোরেজ, ও ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা পাবে। এছাড়াও, হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস উন্মুক্ত হবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, ও স্থানীয় ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে। এতে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষার সাপোর্ট আছে।

ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার জন্য Android কিংবা iOS এর অ্যাপ স্টোরে গিয়ে এয়ারটেল থ্যাঙ্কস ইনস্টল করে লগইন করতে হবে। তারপর অ্যাপের হোমপেজে গিয়ে 'অ্যাডোবি এক্সপ্রেস' কার্ডে ক্লিক করে স্ক্রিনে আসা নির্দেশ করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »