এয়ারটেলের সমস্ত পোস্টপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
Photo Credit: Airtel
Airtel postpaid plans offering unlimited 4G and 5G data
Airtel ফেব্রুয়ারির শুরুতে একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ডেটা (4G + 5G) ব্যবহারের সুবিধা যুক্ত করেছিল। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি এবার তাদের পোস্টপেইড প্ল্যানগুলোতে একই বেনিফিট যোগ করেছে। এই মুহূর্তে সারা দেশের মধ্যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের গ্রাহকরা এয়ারটেলের আনলিমিটেড ফাস্ট 4G ও 5G ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবে। কোম্পানি প্রতিটি পোস্টপেইড প্ল্যানের সাথে JioHotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, Netflix, Adobe Express Premium, Amazon Prime Video, Apple TV, এবং Google One সহ বিভিন্ন পরিষেবা অর্ন্তভুক্ত থাকছে। এয়ারটেলের সমস্ত পোস্টপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টপেইড রিচার্জ প্ল্যানগুলোর নিচে আনলিমিটেড 4G ও 5G ডেটা উল্লেখ থাকতে দেখা গিয়েছে। দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, বা মহারাষ্ট্রের মতো সার্কেলে এই সুবিধা এখনও চালু হয়নি। আনলিমিটেড ডেটার সাথে একটি শর্ত রয়েছে। গ্রাহকরা এক মাসে সর্বোচ্চ 300 জিবি ডেটা ফুল স্পিডে ব্যবহার করতে পারবে। 300 জিবির সীমা পার করার পর ইন্টারনেটের গতি স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ এবং কলকাতা সার্কেলের জন্য এয়ারটেলের সাতটি পোস্টপেইড প্ল্যান রয়েছে। সবচেয়ে কম দামের বেস প্ল্যান নিলে প্রত্যেক মাসে GST এর সাথে 449 টাকা দিতে হবে। এটি এক মাস আনলিমিটেড (300 জিবি) ডেটা, আনলিমিটেড লোকাল এবং STD কলিং অফার করে। প্ল্যানটিতে গুগল ওয়ান (100 জিবি ক্লাউড স্টোরেজ), তিন মাসের জিওহটস্টার মোবাইল, অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম অ্যানুয়াল সাবস্ক্রিপশন (12 মাস), ফি হ্যালো টিউনস, ও এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম পরিষেবা অর্ন্তভুক্ত আছে।
এছাড়াও, এয়ারটেলের ঝুলিতে 549, 699, 999, 1,199, 1,399, ও 1,749 টাকার পোস্টপেইড প্ল্যান রয়েছে৷ প্রতিটি প্ল্যানে অতিরিক্ত GST যোগ হবে। প্রসঙ্গত, এয়ারটেলের সমস্ত মোবাইল (প্রিপেইড + পোস্টপেইড), Wi-Fi, এবং DTH গ্রাহকরা এক বছর বিনামূল্যে Adobe Express Premium ব্যবহার করতে পারবে। অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এয়ারটেল সেটা নিখরচায় দিচ্ছে। ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তরা অ্যাডোবির টুলসের সাহায্যে মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন চালাতে পারবে।
কনটেন্ট নির্মাতারা রিলস ও শর্টসের ভিডিও এডিটিং বা থাম্বনেইল দ্রুত বানাতে পারবে। অ্যাডোবির 30 হাজারের বেশি প্রফেশনাল ফ্রন্ট, 100 জিবি ক্লাউড স্টোরেজ, ও ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা পাবে। হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস মিলবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, ও ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে। স্কুল-কলেজ পড়ুয়ারা সহজে প্রেজেন্টেশন এবং প্রোজেক্ট বানাতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed
Asus Vivobook S14, Vivobook S16, Vivobook 14 Flip, Vivobook S14 Flip and Vivobook 16 Launched in India