WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না

WhatsApp-এর নয়েজ ক্যান্সেলেশন ফিচার কল করার সময় আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমাবে।

WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না

Photo Credit: Pixabay/HeikoAL

WhatsApp ভয়েস ও ভিডিও কলে নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনছে

হাইলাইট
  • WhatsApp নয়েস ক্যান্সেলেশন ফিচারের উপর কাজ করছে
  • এটি অডিও ও ভিডিও উভয় ধরনের কলে আশেপাশের শব্দ কমাবে
  • নয়েজ ক্যান্সেলিং ফিচার যে কোনও সময় চালু ও বন্ধ করা যাবে
বিজ্ঞাপন

যাঁরা WhatsApp থেকে নিয়মিত অডিও ও ভিডিও কল করেন, তাঁদের জন্য খুশির খবর। রাস্তায় বা ভিড়ের মধ্যে থাকার সময় ফোনে কথা বলা যে কতটা অসুবিধার, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাছে হেডফোন থাকলে আলাদা কথা। কিন্তু অনেক সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ এতটাই বেশি থাকে যে ফোনের ওপাশে থাকা মানুষটার কথা স্পষ্ট বোঝা যায় না। সেই সমস্যা দূর করতে এবার নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমিয়ে দেবে। ফলে জরুরি কথা বলতে এবং শুনতে আর কোনও বাধা থাকবে না।

WhatsApp কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার

হেডফোনের সৌজন্যে নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তির সঙ্গে আমরা সকলেই পরিচিত। এটি চারপাশে থাকা মানুষের কথাবার্তা, বাতাসের আওয়াজ, ও অন্যান্য অপ্রয়োজনীয় শব্দ ব্লক করে রাখে। হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপর কাজ করছে, যা হেডফোন ছাড়াই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমাবে। মেসেজিং অ্যাপটির আসন্ন ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetaInfo-এর রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে।

আইফোন ও আইপ্যাডে ভয়েস আইসোলেশনের সাহায্যে আশেপাশের শব্দ কমানোর সুবিধা রয়েছে। তাই iOS-এর ক্ষেত্রে WhatsApp কলিং কিছুটা পরিষ্কার শোনায়। কিন্তু বর্তমানে Android ডিভাইসে নিজস্বভাবে শব্দ কমানোর সুবিধা নেই। সেই কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন ডিফল্ট করার পরিকল্পনা নিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার ও স্পষ্ট অডিও শোনা যাবে।

হোয়াটসঅ্যাপের নয়েজ ক্যান্সেলিং ফিচার যে কোনও সময় চালু ও বন্ধ করা যাবে। ধরা যাক, আপনি কোনও মিউজিক শো-তে গিয়েছেন। লাইভ ইভেন্ট ভিডিও কলে বন্ধুর সঙ্গে শেয়ার করছেন। নয়েজ ক্যান্সেলেশনশন চালু থাকলে অ্যাম্বিয়েন্ট সাউন্ড অপর প্রান্তে পৌঁছবে না। তাই ফিচারটি সুবিধামতো অন ও অফ করে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপ এখন নয়েজ ক্যান্সেলিং ফিচার কার্যকর করেনি। বর্তমানে তারা সাউন্ড শনাক্ত ও ফিল্টার করার প্রক্রিয়া উন্নত করার লক্ষ্যে কাজ করছে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর প্রথমে বিটা ব্যবহারকারীরা অ্যাক্সেস পাবে। তারপর ধাপে ধাপে সকল গ্রাহকরা ব্যবহার করতে পারবে। কিন্তু ফিচারটি ঠিক কবে চালু হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, WhatsApp আরও একটি ফিচারের উপর কাজ করছে, যার নাম গেস্ট চ্যাট। এই ব্যবস্থায় ডিভাইসে হোয়াটসঅ্যাপে ইনস্টল বা অ্যাকাউন্ট রেজিস্টার না করে চ্যাট করা সম্ভব হবে। এর জন্য হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে একটি সিকিওর ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। তারপর সেই লিঙ্কটি এসএমএস, ইমেল বা অন্য অ্যাপের মাধ্যমে অপরজনকে শেয়ার করা যাবে। সেই লিঙ্কে ক্লিক করে টেম্পোরারি কথা বলা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  2. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  3. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  4. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  5. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  6. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  7. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  8. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  9. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  10. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »