Xiaomi 17 সিরিজের ওপেন সেল শুরু হয়েছে। ক্রেতারা Xiaomi 17-এর 512 জিবি মডেল 256 জিবি স্টোরেজ ভার্সনের দামে (89,999 টাকা) কিনতে পারবেন। Xiaomi 17 Ultra মডেলেও অফার চলছে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। EMI লেনদেনের ক্ষেত্রেও এই ছাড় কার্যকর থাকবে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সামনে 50MP সেলফি ক্যামেরা আছে
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মার্চ 11 ভারতে পা রেখেছে। গত শুক্রবার (মার্চ 13) এই নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলির আর্লি বার্ড সেল আরম্ভ হয়েছিল। আজ, বুধবার উভয় ফোনের ওপেন সেল শুরু হয়েছে। সেল উপলক্ষে ক্রেতারা 256 জিবি স্টোরেজ ভার্সনের দামে Xiaomi 17-এর 512 জিবি মডেল কিনতে পারবেন। Xiaomi 17 Ultra মডেলেও অফার চলছে। চাইনিজ প্রযুক্তি সংস্থাটি তাদের সবচেয়ে অত্যাধুনিক ফোনে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানি মার্চের 17 তারিখ পর্যন্ত চলা আর্লি বার্ড সেলে Xiaomi 17 Ultra-এর সঙ্গে বিনামূল্যে 19,999 টাকার ফটোগ্রাফি কিট দিয়েছে।
জানিয়ে রাখি, Xiaomi 17 সিরিজের সমস্ত মডেল লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। Xiaomi 17 প্রথম ফোন যা 1 ইঞ্চির LOFIC সেন্সর পেয়েছে। এতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। দুই ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Xiaomi 17-এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 89,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 99,999 টাকা। তবে সেল অফারে 89,999 টাকায় 512 জিবি মডেল কেনা যাবে। অর্থাৎ ক্রেতারা ফ্রি স্টোরেজ আপগ্রেড পাচ্ছেন। এখানে 10,000 টাকার সাশ্রয় হয়ে যাচ্ছে। এটি ব্ল্যাক, আইস ব্লু, এবং ভেঞ্চার গ্রীন কালার অপশনে উপলব্ধ।
Xiaomi 17 Ultra কিনতে খরচ হবে 1,39,999 টাকা। ফোনটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের সাথে বিক্রি হচ্ছে। তবে SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। EMI লেনদেনের ক্ষেত্রেও এই ছাড় কার্যকর থাকবে। নয়া ফোনটি সাদা ও কালো রঙে উপলব্ধ। Xiaomi 17 লাইনআপ অনলাইনে Amazon ও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আর অফলাইনে শাওমির রিটেল স্টোর থেকে কেনা যেতে পারে।
Xiaomi 17 সিরিজের সঙ্গে আরও বেশ কিছু বেনিফিট যুক্ত হয়েছে। ক্রেতারা 4 মাসের জন্য Spotify Premium সাবস্ক্রিপশন পাবে। আবার YouTube প্রিমিয়ামেরও 3 মাস সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও, 3 মাসের জন্য Google AI Pro পরিষেবা বিনামূল্যে ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile