Airtel customers will get a chance to win a paid international trip
Photo Credit: Airtel
Airtel চালু করল Travel Week 2026 ক্যাম্পেন। এই উদ্যোগের আওতায় ভ্রমণপ্রেমীদের জন্য একাধিক ছাড় এবং বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা করেছে টেলিকম সংস্থাটি। এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং প্যাকে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ভিসার আবেদন ও বিদেশি মুদ্রা বিনিময়ের পরিষেবাতেও বিশেষ ছাড় ও অফার দেবে কোম্পানি। ক্যাম্পেনটি Airtel অ্যাপের মাধ্যমে চলবে। দু'জন ভাগ্যবান গ্রাহক বিদেশ ভ্রমণেরও সুযোগ পাবে। তাঁদের খরচ বহন করবে এয়ারটেল। এই ক্যাম্পেনে 18 বছর বা তার বেশি বয়সিরা অংশ নিতে পারবে। অফারের মেয়াদ আগামী ডিসেম্বর 31 পর্যন্ত থাকবে।
এয়ারটেল ট্রাভেল উইকে 1,000 জন প্রিপেইড ও 1,000 জন পোস্টপেইড গ্রাহক রোমিং প্যাকে 10 শতাংশ ছাড় পাবে। প্রিপেইড গ্রাহকদের কুপন পাওয়ার 15 দিনের মধ্যে সেটি রিডিম করতে হবে। কুপন রিডিম করার 30 দিনের মধ্যে বিদেশ ভ্রমণ করতে হবে।
অন্য দিকে, পোস্টপেইড গ্রাহকদের বিজয়ীদের নাম ঘোষণার 90 দিনের মধ্যে নির্দিষ্ট ইন্টারন্যাশনাল প্যাক কিনতে হবে। এই অফারের ছাড়ের অঙ্ক তাঁদের পরবর্তী বিলিং সাইকেলে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। Airtel Travel Week 2026 নভেম্বর 19 থেকে নভেম্বর 25 পর্যন্ত Airtel অ্যাপে চালু থাকবে।
অফারে অংশ নিতে গ্রাহকদের প্রথমে অ্যাপটি খুলে ‘Travel Week' লিখে সার্চ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বৈধ এন্ট্রির মধ্যে থেকে লটারির মাধ্যমে 2,000 জন বিজয়ীকে বেছে নেবে এয়ারটেল। তাঁদের মধ্যে 1,000 জন প্রিপেইড এবং 1,000 জন পোস্টপেড গ্রাহক থাকবে।
এয়ারটেল একটি ‘আউট অফ অফিস কনটেস্টের' আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে নিজেদের সৃজনশীল আউট-অফ-অফিস ইমেইল জমা দিতে হবে। বিজয়ী দু'জন পাবে সমস্ত খরচ-সহ বিদেশ ভ্রমণের সুযোগ। আবার এশিয়ার নির্দিষ্ট কয়েকটি দেশে ভিসার আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ 4,000 টাকা ছাড় মিলবে। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।
এছাড়াও, Airtel গ্রাহকদের Niyo মাল্টিকারেন্সি কার্ড অফার করবে। এই কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোনও মার্কআপ চার্জ লাগবে না। বিনামূল্যে কার্ড ডেলিভারি করা হবে। Condé Nast Traveller-এর এক বছরের সাবস্ক্রিপশন এবং নির্বাচিত 250 জন গ্রাহকের জন্য বিশেষ মার্চেন্ডাইজও থাকবে।
500 জন গ্রাহক 500 টাকা মূল্যের Amazon ভাউচার জিততে পারবে। নির্বাচিত বিজয়ীদের ইমেলের মাধ্যমে ভাউচার কোড পাঠানো হবে। ভাউচারে উল্লেখ করা তারিখের মধ্যে অ্যামাজনে রিডিম করা যাবে। Airtel Travel Week 2026-এর সমস্ত অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। পুরস্কার পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি মেনে চলতে হবে। গ্রাহকরা বিস্তারিত জানতে Airtel অ্যাপ দেখতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.