SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 অগাস্ট 2026 17:24 IST
হাইলাইট
  • নতুন সিম কার্ড নেওয়ার নিয়ম আরও কঠোর করল কেন্দ্রীয় টেলিকম দপ্তর
  • একজন নিজের নামে সর্বোচ্চ নয়টি সিম রাখতে পারবেন
  • বেশ কিছু সংবেদশীল অঞ্চলে ছয়টি পর্যন্ত সিম কার্ডের পারমিশন থাকবে

Govt limits SIM cards to 9 per person

ভুয়ো পরিচয় দেখিয়ে সিম কার্ড কেনা এবং তা ব্যবহার করে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। সাইবার অপরাধ ঠেকাতে এবার নতুন সিম কার্ড নেওয়ার নিয়ম আরও আঁটোসাঁটো করতে চলেছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর ডট (DoT)। নতুন নিয়ম অনুসারে, ভারতীয় নাগরিকরা নিজেদের নামে সর্বোচ্চ নয়টি সিম রাখতে পারবেন। এর বেশি সিম দেওয়া হবে না। অতিরিক্ত সিম থাকলে নম্বর বন্ধ করা হবে। আবার জম্মু-কাশ্মীর, আসাম, ও উত্তর-পূর্বের বেশ কিছু সংবেদশীল অঞ্চলে একজনের নামে ছয়টি পর্যন্ত সিম কার্ড নথিভুক্ত করা যাবে। শীর্ষ আদালতের অনুমোদনের পর এই নিয়ম কার্যকর হয়েছে। ডট এই বিষয়ে টেলিকম অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে।

সিম কার্ড রাখার নিয়মে বড় পরিবর্তন এল

রিপোর্ট অনুসারে, কোনও ব্যক্তির নামে 9টি সিম কার্ড রেজিস্টার থাকলে, তার মুখের ছবি DIP বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে আপলোড করা হবে। আগামী সোমবার (আগস্ট 24) থেকে টেলিকম সংস্থাগুলিকে পদ্ধতি চালু করতে হবে। ফলে সর্বাধিক সীমার বেশি মোবাইল কানেকশন নেওয়ার চেষ্টা করছেন এমন ব্যক্তিদের সহজে শনাক্ত করা যাবে।

ডিআইপি থেকে তথ্য ব্যবহার করে নতুন সিম সংযোগ দেওয়ার আগে গ্রাহকের পরিচয় যাচাই করতে হবে। কোনও গ্রাহক নির্ধারিত সীমা পূরণ করে ফেললে তার নামে নতুন করে আর কোনও সিম দেওয়া যাবে না। প্রাথমিকভাবে এই যাচাই D + 1 ভিত্তিতে, অর্থাৎ পরের দিন সম্পন্ন করা যেতে পারে। তবে নভেম্বর 30 তারিখের মধ্যে পুরো প্রক্রিয়াটি রিয়েল টাইমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর।

যদি গ্রাহকের নামে 9টির বেশি সিম থাকতে দেখা যায়, তাহলে অতিরিক্ত সিমগুলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, 10 নম্বর বা তার পরের সিমগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু করে দেবে সরকার। প্রতারকরা সাধারণত অন্য ব্যক্তির নামে বাল্কে সিম কার্ড তুলে অপরাধ সংঘঠিত করে। সিম-ভিত্তিক ফ্রড এবং স্ক্যাম কমাতেই সিম কার্ডের সংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে ভারত সরকার।

এছাড়াও, ভুয়ো পরিচয়ে আলাপ ঠেকাতে ইতিমধ্যেই কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) চালু হয়েছে। এখন ফোনে কল এলে, শুধু দশ সংখ্যার নম্বর নয়, কল করা সেই ব্যক্তির নামও মোবাইলের পর্দায় ভেসে উঠছে। ট্রুকলারও একই কাজ করে। কিন্তু তারা ক্রাউডসোর্সড ডেটা ব্যবহার করে কলারের পরিচয় দেখায়। কিন্তু সিএনএপি সরকারি সমর্থিত কলার আইডি সিস্টেম। সিমের কানেকশন নেওয়ার সময় KYC-তে যে নাম থাকে, তার নম্বর থেকে কল আসার সময় সেই নামই প্রদর্শিত হয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.