98 টাকায় দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone Idea

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 16:57 IST
হাইলাইট
  • 98 টাকায় দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • 12GB ডেটা পাওয়া যাবে

98 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন

Airtel ও Jio'র সঙ্গে প্রতিযোগিতায় 98 টাকা প্যাকে দেইগুণ ডেটা দিতে শুরু করল Vodafone Idea। এবার থেকে 98 টাকা রিচার্জে 12GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone Idea প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। যদিও 98 টাকা প্ল্যানে কোন ভয়েস কল অথবা এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে 98 টাকা রিচার্জ করলে দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থকে রিচার্জ করলেও একই সুবিধা মিলছে।

আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone Idea গ্রাগকরা এই সুবিধা পাবেন। বাকি সব সার্কেলের গ্রাহকরা এখনও 98 টাকা রিচার্জে 6GB ডেটা পাবেন। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মুম্বই এবং উত্তর প্রদেশ (ইউপি) পূর্ব সার্কেলের গ্রাহকরা আপাতত 98 টাকা রিচার্জে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন। ভবিষ্যতে অন্যান্য সার্কেলের গ্রাহকদেরও একই সুবিধা দিতে পারে কোম্পনিটি।

সম্প্রতি 98 টাকা রিচার্জে 12GB ডেটা দিতে শুরু করেছিল Airtel। এছাড়াও 98 টাকা প্ল্যান তুলে নিয়েছে Jio।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.