Idea

Idea - ख़बरें

  • দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা
    জিও-র 399 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS আছে। 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio এখন 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro অর্ন্তভুক্ত রয়েছে।এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল ও Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন। ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। অতিরিক্ত পরিষেবার মধ্যে শুধুমাত্রJioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত।
  • 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
    ভি জানিয়েছে, তাদের রিটেল স্টোরের মাধ্যমে গ্রাহকরা বিক্রির প্রথম দিনেই লেটেস্ট iPhone 18 Pro সিরিজ কেনার সুযোগ পাবে। আপনি যদি iPhone 18 Pro বা iPhone 18 Pro Max নিতে চান, তাহলে নিকটবর্তী Vi স্টোরে 5,000 টাকা জমা দিলেই ফোন বুকিং করতে পারবেন। তারপর দোকানে বাকি টাকা মিটিয়ে ফোন পকেটস্থ করা যাবে। ফলে ফোন কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। Vi-এর তরফে অফারটি মুম্বই এবং দিল্লির iPlanet স্টোরেও পাওয়া যাবে।
  • Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে
    বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এখানে তিন টেলিকম সংস্থার বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া 365 দিনের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। 2,249 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত। 3,599 টাকা দামের Jio প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং ডেইলি 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। Airtel-এর 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়।
  • প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
    ভোডাফোন আইডিয়ার 3,050 টাকা দামের নতুন প্ল্যানে 290 দিনের ভ্যালিডিটি আছে। এটি যত খুশি ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও প্রতিদিন ব্যবহারের জন্য 4G বা 5G আনলিমিটেড ডেটা বেনিফিট দেবে। তবে আনলিমিটেড 5G শুধুমাত্র 5G সমর্থিত স্মার্টফোন ও যেখানে কোম্পানির 5G নেটওয়ার্ক উপলব্ধ, সেই সব এলাকার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্ল্যানের দৈনিক খরচ প্রায় 10.52 টাকা।
  • Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
    Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, নির্বাচিত প্ল্যানে যত খুশি ভয়েস কল, SMS, আনলিমিটেড 4G/5G, এবং একাধিক OTT-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
  • ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
    অনলাইনে কনটেন্টের রমরমা বাড়ার সঙ্গে সঙ্গে এখন Jio, Vodafone Idea (Vi), এবং Airtel আলাদাভাবে OTT সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ফলে প্রতিটি স্ট্রিমিং অ্যাপের জন্য আলাদাভাবে রিচার্জের দরকার হচ্ছে না। মাসে মাসে প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। এই প্রতিবেদনে তিন টেলিকম কোম্পানির সেরা ওটিটি প্ল্যানগুলির সন্ধান রইল, যা কম খরচে ননস্টপ বিনোদন সরবরাহ করবে।
  • Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
    ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে দেওয়ার জন্য একটি ইউনিক উপহার হল Google Play গিফট কার্ড। কার্ডের ব্যালেন্স ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ, গেম, সিনেমা, ই-বুক, ও বিভিন্ন অ্যাপ থেকে পরিষেবা কেনা যায়। দাম 100 থাকা থেকে শুরু। খাদ্যরসিক বন্ধুকে জোম্যাটো গিফট কার্ড দিতে পারেন। 250 টাকা থেকে কার্ডের দাম শুরু। এছাড়াও, একাধিক ডিজিটাল কার্ডের বিকল্প রয়েছে।
  • Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
    Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া (Vi)। তাদের নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।
  • Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
    Vodafone Idea (Vi) ও Meta জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করেছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি মেটা প্ল্যাটফর্মের অধীনে থাকা Instagram, WhatsApp, ও Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে। এটি পাসওয়ার্ড বা OTP ছাড়াই লগইন ও ভেরিফিকেশন করবে। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে অ্যাপে লগইনের অনুমোদন দেবে।
  • Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
    JioPhone ও JioBharat ডিভাইসের জন্য থাকা 4G প্ল্যান এখন Nokia, HMD, Itel, Karbonn, Lava-এর ফিচার ফোনেও রিচার্জ করা যাবে। Jio-এর 4G প্ল্যানের দাম Airtel ও Vodafone Idea (Vi)-এর তুলনায় অনেক কম, যেখানে অধিকাংশ প্ল্যান প্রায় 200 টাকার কাছাকাছি। ফলে গ্রাহকদের অনেক টাকা সাশ্রয় হবে। 123 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কল বেনিফিট পাওয়া যায়। প্রতি দিন 500MB ডেটা ব্যবহার করার পাশাপাশি, চার সপ্তাহে 300টি SMS বিনামূল্যে পাঠানো যায়।
  • Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
    Lenovo Idea Tab Pro Gen 2  প্রিমিয়াম Android ট্যাবলেট হিসেবে ভারতে লঞ্চ হয়েছে। এটি শক্তিশালী 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, Snapdragon 8s Gen 4 চিপসেট, Dolby Atmos সাউন্ড, 45W ফাস্ট চার্জিং, ও Android 16 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। ট্যাবের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা।
  • Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
    খসড়া প্রস্তাব অনুযায়ী, ভোডাফোন আইডিয়া, জিও, ও এয়ারটেল সহ সমস্ত টেলিকম অপারেটরদের প্রতিটি ভ্যালিডিটি পিরিয়ডে (যেমন 28 দিন, 30 দিন বা 84 দিন) ভয়েস কল ও SMS ভিত্তিক কম দামের আলাদা প্ল্যান আনতে হবে। যে সব প্ল্যানে এখন বাধ্যতামূলকভাবে ডেটা দেওয়া থাকে, তার সমতুল্য মেয়াদের সাথে ডেটা ছাড়া বিকল্প প্ল্যান পাওয়া যাবে। যদি সংস্থাগুলি রাজি হয়, তাহলে অপ্রয়োজনীয় ডেটার জন্য আর অতিরিক্ত টাকা গুনতে হবে না।
  • Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
    রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া (ভি) ও ভারত সঞ্চার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে, বর্তমানে উভয় সংস্থার মূল অংশীদার হল ভারত সরকার। আলোচনার মধ্যে রয়েছে টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, এবং স্পেকট্রাম শেয়ারিং সংক্রান্ত বিষয়। যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে নেটওয়ার্ক কভারেজ আরও উন্নত হবে। 5G পরিষেবা দ্রুত রোলআউট হবে বলে আশা করা যায়।
  • ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
    স্মার্টফোনে ইনস্টল থাকা বিভিন্ন অ্যাপ সময়ের সাথে সাথে অস্থায়ী ফাইল জমা করে রাখে, যা পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই সেটিংসে গিয়ে অ্যাপ খুলে নিয়মিত ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে যেমন ইন্টার্নাল স্টোরেজ ফাঁকা হবে, তেমনই ডিভাইসের গতি ও ইন্টারনেট স্পিড উন্নত হতে দেখা যাবে। ফোনে একগাদা অ্যাপ রাখবেন না। অব্যবহৃত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে। ফলে ইন্টারনেটের স্পিড কমতে দেখা যায়। এমন ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ ফোন থেকে মুছে ফেলুন। এছাড়া, নেটওয়ার্ক সেটিংস রিসেট করলেও ফল পাওয়া যেতে পারে।
  • 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
    যে সমস্ত ইউজার স্বল্প সময়ের জন্য বেশি ডেটা খুঁজছেন, তাদের জন্য 99 টাকার Vi প্ল্যানটি উপযুক্ত। হঠাৎ করে বেশি ডেটার প্রয়োজন পড়ে গেলে অ্যাড-অন প্ল্যানটি রিচার্জ করা যেতে পারে। তবে মনে রাখা দরকার, এটি ব্যবহারের জন্য আগে থেকেই সক্রিয় ভ্যালিডিটির সাথে প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

Idea - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »