Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই

Vi অ্যাপের মাধ্যমে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সেখানে সদস্যদের মধ্যে ডেটা শেয়ার করা যাবে।

Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই

Photo Credit: Vi

Vi prepaid family plan supports data sharing among up to four members

হাইলাইট
  • Vi ফ্যামিলি প্রিপেইড প্ল্যানে 4 জনের মধ্যে ডেটা শেয়ারের সুবিধা
  • দেশের যে কোনও প্রান্তে থাকা সদস্যকে দিনে 500MB পর্যন্ত ডেটা পাঠানো যাবে
  • Vi অ্যাপের মাধ্যমে করা প্রতিটি রিচার্জে 10 শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়
বিজ্ঞাপন

Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য সুখবর। এবার দেশের যে কোনও প্রান্তে থাকা বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টারনেট ডেটা শেয়ার করার সুবিধা পাবে তারা। সংস্থার ফ্যামিলি প্রিপেইড প্ল্যানে এমনই ফিচার যুক্ত হয়েছে। Vi মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সেখানে ডেটা ভাগ করে নেওয়া যাবে। এছাড়াও, রিচার্জের ক্ষেত্রেও ডিসকাউন্ট পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়া দাবি করছে, ভারতে প্রথমবার এমন সুবিধার সঙ্গে ফ্যামিলি প্রিপেইড প্ল্যান চালু হয়েছে। পরিবারের কেউ যে টেলিকম সার্কেলে থাকুক না কেন, অন্য সদস্যরা তাঁকে নিজেদের ডেটা দিয়ে সাহায্য করতে পারবে।

Vi Prepaid Family প্ল্যানে ডেটা শেয়ার করার সুবিধা 

Vi প্রিপেইড ফ্যামিলি প্ল্যানে সর্বাধিক চারজন মেম্বার থাকতে পারবে। এর মধ্যে একজন হবেন প্রাইমারি সদস্য। অন্য তিনজন সেকেন্ডারি মেম্বার হিসেবে যুক্ত থাকবে। এর জন্য সক্রিয় প্রিপেইড গ্রাহকদের Vi অ্যাপে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সদস্যদের জয়েন করাতে হবে। গ্রুপে যুক্ত হলেও প্রত্যেকের নিজস্ব প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ও সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে।

ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ফ্যামিলি গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে সহজেই ডেটা ভাগ করে নিতে পারবে। প্রত্যেকের একই প্রিপেইড প্ল্যান ব্যবহার করা বা একই সময়ে রিচার্জ করা বাধ্যতামূলক নয়। পরিবারের কারোর ডেটা কমে গেলে অন্য সদস্য তাঁকে একবারে 500 এমবি ডেটা পাঠাতে পারবে।

Vi জানিয়েছে, ভিন্ন ভিন্ন টেলিকম সার্কেলে থাকা পরিচিতদের নিয়েও ফ্যামিলি গ্রুপ তৈরি করা যাবে। যদি আপনি কর্মসূত্রে দিল্লি, বেঙ্গালুরু বা হায়দরাবাদে থাকেন, তাহলেও পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের যে কোনও জায়গায় থাকা পরিবারের সদস্যদের গ্রুপে যুক্ত করে ডেটা পাঠাতে পারবেন।

ভি-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রিপেইড ফ্যামিলি প্ল্যানের সদস্যরা দিনে একবার, সপ্তাহে দু'বার, ও একটি ক্যালেন্ডার মাসে মোট চারবার 500 এমবি করে ডেটা শেয়ার করতে পারবে। ভাগ করা ডেটা ওই দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। আবার প্রত্যেক মেম্বার ভি অ্যাপের মাধ্যমে করা প্রতিটি রিচার্জে 10 শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবে।

Vi Prepaid Family কীভাবে তৈরি করবেন

ভি প্রিপেইড ফ্যামিলি তৈরি করার পদ্ধতি খুব সহজ। প্রথমে ভি অ্যাপ খুলে হোম পেজের ড্যাশবোর্ডে থাকা ফ্যামিলি ট্যাবে ট্যাপ করতে হবে। তারপর "ক্রিয়েট ফ্যামিলি" অপশন বেছে নিয়ে ফোনের কনট্যাক্ট থেকে সরাসরি সিলেক্ট করতে হবে বা মোবাইল নম্বর টাইপ করতে হবে।

ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করলেই ওই মেম্বার ফ্যামিলি গ্রুপে যুক্ত হতে পারবে। যিনি প্রথমে গ্রুপ তৈরি করবে, তাঁকেই প্রাইমারি মেম্বার হিসেবে ধরা হবে। আর যাঁদের গ্রুপে যুক্ত করা হবে, তাঁরা সেকেন্ডারি মেম্বার হবেন। গ্রুপে সর্বোচ্চ চারজন সদস্য থাকতে পারবে। মনে রাখবেন, যোগদান করার 90 দিনের মধ্যে কোনও সদস্য গ্রুপ ছাড়তে পারবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »