Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ

ডিজিটাল যুগে বন্ধুত্বে দিবসের উপহারের ধরন অনেক পাল্টে গিয়েছে।

Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ

Photo Credit: Unsplash/ Ekaterina Shevchenko

You can purchase subscriptions and gift vouchers online

হাইলাইট
  • ফ্রেন্ডশিপ ডে-তে ডিজিটাল উপহার দিয়ে বন্ধুদের চমকে দিতে পারেন
  • Google Play গিফট কার্ডের দাম 100 টাকা থেকে শুরু
  • খাদ্যরসিক বন্ধুর জন্য Zomato গিফট কার্ড উপযুক্ত অপশন
বিজ্ঞাপন

বন্ধুত্বের কোনও দিন হয় না। তবে এই পবিত্র ও নিঃস্বার্থ সম্পর্ক উদযাপনের একটা বিশেষ দিন রয়েছে। ভারতে ফ্রেন্ডশিপ ডে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয়। চলতি বছর সেই দিন পড়ছে আগামীকাল, আগস্ট 2। বন্ধুত্ব দিবস মানেই প্রিয় বন্ধু বা বান্ধবীকে উপহার দিয়ে তার মুখে হাসি ফোটানো। এখানে উপহারের আর্থিক মূল্য কখনই বড় নয়, আবেগ ও ভালবাসাই মুখ্য। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বে দিবসের উপহারের ধরন অনেক পাল্টে গিয়েছে। এই প্রতিবেদনে এমন কিছু ডিজিটাল উপহারের কথা জানাবো, যা ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুদের চমকে দিতে পারে।

ফ্রেন্ডশিপ ডে-র জন্য সেরা ডিজিটাল উপহার 

Google Play গিফট কার্ড

ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে দেওয়ার জন্য একটি ইউনিক উপহার হল Google Play গিফট কার্ড। যদি আপনার বন্ধু Android স্মার্টফোন ব্যবহার করে, তাহলে এটি দারুণ গিফট হতে পারে। কার্ডের ব্যালেন্স ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ, গেম, সিনেমা, ই-বুক, ও বিভিন্ন অ্যাপ থেকে পরিষেবা কেনা যায়। কার্ডের দাম 100 থাকা থেকে শুরু। ফলে নিজের বাজেট অনুযায়ী গিফট কার্ড বেছে নিয়ে সহজেই বন্ধুকে ইমেইল বা মেসেজিং অ্যাপে পাঠিয়ে দিতে পারবেন।

Zomato গিফট কার্ড

বন্ধু যদি খাদ্যরসিক হয়, তাহলে চোখ বুজে জোম্যাটো গিফট কার্ড দিতে পারেন। 250 টাকা থেকে কার্ডের দাম শুরু। এতে 16 সংখ্যার কোড এবং ছয় ডিজিটের পিন থাকে, যা জোম্যাটো অ্যাপের মধ্যে রিডিম করা যায়। তারপর অর্থটি জোম্যাটো মানিতে যোগ হয়। এটি যে কোনও খাবার অর্ডার করার সময় ব্যবহার করা যাবে।

BookMyShow গিফট কার্ড

আপনার বন্ধু যদি সিনেমা, কনসার্ট, নাটক, খেলার ইভেন্ট, ও অন্যান্য লাইভ শো দেখতে পছন্দ করে, তাহলে বুকমাইশো গিফট কার্ড উপহার দিতে পারেন। সংস্থার বুকিং অ্যাপে পঞ্চাশের কাছাকাছি কাস্টমাইজড কার্ড আছে। সেখান থেকে বন্ধুর নাম, মোবাইল নম্বর, ইমেইল, পার্সোনাল মেসেজ, ও আপনার নাম দিয়ে সরাসরি গিফট কার্ড পাঠানো যায়। 100 টাকা থেকে ভ্যালু যোগ করতে পারবেন।

Flipkart ও Amazon গিফট কার্ড

আমরা অনলাইনে ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে বেশি কেনাকাটা করি। ফ্লিপকার্টে 25 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দামের গিফট কার্ড কেনা যায়। ফিজিক্যাল বা ডিজিটাল, উভয় পদ্ধতিতে বন্ধুর বাড়ির ঠিকানা বা ইমেইল অ্যাড্রেসে গিফট কার্ড পাঠাতে পারবেন।

অন্য দিকে, অ্যামাজন থেকে অ্যামাজন পে গিফট কার্ড, ব্র্যান্ডেড গিফট কার্ড, ও শপিং ভাউচার কিনে উপহার দিতে পারেন। তবে মনে রাখবেন, বন্ধুত্বে আসল উপহার হল আজীবন পাশে থাকার মানসিকতা এবং তার বিশ্বাস ও ভরসা বজায় রাখা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »