Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং

TRAI-এর নির্দেশ মতো ডেটা ছাড়াই শুধুমাত্র ভয়েস কল ও SMS-কেন্দ্রিক চারটি রিচার্জ প্ল্যান এনেছে Vi।

Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং

Photo Credit: Vi

Vi launches four voice and SMS-only prepaid plans

হাইলাইট
  • Vi আনলিমিটেড কলিংয়ের সঙ্গে চারটি ভয়েস প্ল্যান চালু করেছে
  • Vodafone Idea ডেটা ছাড়াই 179, 185, 203, ও 206-এর প্ল্যান এনেছে
  • নতুন প্ল্যানগুলো সংস্থার ওয়েবসাইট থেকে রিচার্জ করা যাচ্ছে
বিজ্ঞাপন

রিচার্জের অতিরিক্ত খরচ থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI)-এর নতুন নিয়ম অনুসরণ করে ইন্টারনেট বাদ দিয়ে শুধুমাত্র ভয়েস কল ও SMS-কেন্দ্রিক রিচার্জ প্ল্যান এনেছে Vi (Vodafone Idea)। টেলিকম সংস্থাটি চারটি নতুন প্রিপেইড ভয়েস প্ল্যান চালুর ঘোষণা করেছে। সবচেয়ে সস্তা প্যাকের দাম 179 টাকা। অন্য দুই প্ল্যানের দাম 185 টাকা, 203 টাকা, এবং 206 টাকা। গ্রাহকদের একটা বড় অংশ মোবাইল ফোন মূলত কথা বলা ও এসএমএসে বার্তা পাঠানোর জন্য ব্যবহার করেন। ভিআই-এর নতুন প্ল্যানগুলি ওই শ্রেণীর গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের খরচ কিছুটা কমিয়ে আনবে।

Vi চালু করল 179, 185, 203, ও 206 টাকার ভয়েস এবং SMS প্ল্যান

ভোডাফোন আইডিয়ার সাশ্রয়ী মূল্যের চারটি নতুন রিচার্জ প্ল্যান সংস্থার ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাচ্ছে। যাঁদের শুধু কথা বলা (ভয়েস কল) এবং এসএমএসের  প্রয়োজন, মোবাইল ডেটার দরকার নেই, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে নতুন প্ল্যানগুলো আনা হয়েছে।

179 টাকা, 185 টাকা, 203 টাকা, ও 206 টাকা, চারটি প্ল্যানেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যত খুশি ফোনে কথা বলা, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 179 টাকার প্ল্যানটি 25 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে।

185 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। অর্থাৎ মাত্র 6 টাকা খরচ করলে অতিরিক্ত তিন দিন পরিষেবা মিলবে। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। অন্য দিকে, 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে ঠিক একই তারিখে পুনর্নবীকরণ হবে। গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুসারে 25 দিন, 28 দিন, 30 দিন, বা এক ক্যালেন্ডার মাসের মেয়াদযুক্ত প্ল্যান বেছে নিতে পারবে।

প্রসঙ্গত, সম্প্রতি এয়ারটেলও ভয়েস কল ও এসএমএস  কেন্দ্রিক রিচার্জ প্ল্যান চালু করেছে। তারা 185, 203, ও 206 টাকার প্ল্যান নিয়ে এসেছে। শুধুমাত্র কথা বলা এবং এসএমএসের জন্য আলাদা প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

এতদিন ধরে টকটাইমের সঙ্গে ইন্টারনেটের খরচ যুক্ত করে প্ল্যানের দাম নির্ধারণ হয়ে এসেছে। ট্রাইয়ের যুক্তি ছিল, অনেকেই মোবাইল ডেটা ব্যবহার করেন না। তারা ইন্টারনেটের জন্য WiFi-এর উপর নির্ভরশীল। তাই ডেটা বান্ডেল করে অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া সঠিক নয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  2. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  3. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  4. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  5. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  6. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  7. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  8. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  9. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  10. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »