Vi-এর 3,050 টাকা দামের নতুন প্ল্যানে যত খুশি ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।
Photo Credit: Vi
Vi Rs 3,050 Plan offers a validity of 290 Days
Vodafone Idea (Vi) ভারতে একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। প্ল্যানটি মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্য আনা হয়েছে, যাঁরা বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে দীর্ঘ সময় ধরে কলিং, ডেটা, ও অন্যান্য পরিষেবা ব্যবহার করতে চান। তাই 3,050 টাকা দামের নতুন প্ল্যানে 290 দিনের ভ্যালিডিটি যোগ করেছে Vi। এটি যত খুশি ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও প্রতিদিন ব্যবহারের জন্য 4G বা 5G আনলিমিটেড ডেটার সুবিধা দেবে। তবে আনলিমিটেড 5G শুধুমাত্র 5G সমর্থিত স্মার্টফোন ও যেখানে কোম্পানির 5G নেটওয়ার্ক উপলব্ধ, সেই সব এলাকার গ্রাহকদের জন্য প্রযোজ্য।
3,050 টাকার নতুন ভি প্ল্যানের দৈনিক খরচ প্রায় 10.52 টাকা। নতুন প্ল্যানটি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ও রাজস্থান সার্কেলে চালু হয়েছে। এটি অন্যান্য সার্কেলে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। SMS কোটা শেষ হয়ে গেলে লোকালে প্রতিটি এসএমএস-এ 1 টাকা চার্জ করা হবে। এই প্ল্যানে কোনও প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা OTT প্ল্যাটফর্ম অর্ন্তভুক্ত নেই।
গ্রাহকরা যদি 365 দিনের প্ল্যান নিতে চান, তাহলে 3,599 টাকা, 3,699 টাকা, 3,749 টাকা, 3,999 টাকা, ও 4,999 টাকার বিকল্প বেছে নিতে পারেন। ভি-র প্রতিটি বার্ষিক প্ল্যান ব্যবহারকারীরা 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড ইন্টারনেটের মজা নিতে পারবেন।
প্রসঙ্গত, ভি ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালুর ঘোষণা করেছে। প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। কোম্পানি অতিরিক্ত কোনও খরচ ছাড়াই স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে। গ্রাহকরা বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও প্লেব্যাক, অফলাইন ডাউনলোড, এবং আনলিমিটেড স্কিপের সুবিধা পাবেন।
435 টাকার ভি নন-স্টপ হিরো প্ল্যানের যত খুশি ভয়েস কলে কথা বলা, আনলিমিটেড 4G/5G ডেটা, ও দিনে 100টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। প্ল্যানটিতে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। 250 টাকার প্ল্যান মোট 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ও 300টি SMS অফার করে।
অন্য দিকে, 230 প্রিপেইড প্ল্যানে মোট 30 জিবি ডেটা অর্ন্তভুক্ত। প্ল্যানে JioHotstar, Sony LIV, FanCode, Lionsgate Play, এবং ZEE5-সহ মোট 20টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন Vi অ্যাপে গিয়ে অ্যাক্টিভ সার্ভিস বিভাগ খুলে ক্লেইম করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999