Diwali 2026: দীপাবলিতে প্রিয়জনকে দিন অভিনব উপহার, কম খরচে পাঁচ স্মার্ট গ্যাজেট দেখে নিন

দীপাবলিতে প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য স্টাইলিশ ও কাজের স্মার্ট গ্যাজেট দেখে নিন।

Diwali 2026: দীপাবলিতে প্রিয়জনকে দিন অভিনব উপহার, কম খরচে পাঁচ স্মার্ট গ্যাজেট দেখে নিন

Photo Credit: Pexels/Yan Krukau

Diwali 2026 Gift Ideas

হাইলাইট
  • দীপাবলিতে প্রিয়জনকে দিন স্টাইলিশ ও কাজের এই সমস্ত গ্যাজেট
  • স্পিকার ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা এখন ট্রেন্ডিং
  • দীপাবলিতে ব্লুটুথ স্পিকার ও ইলেকট্রিক মাসাজার দুর্দান্ত উপহার হতে পারে
বিজ্ঞাপন

দীপাবলিতে উপহার দেওয়ার রীতি এখন কেবলমাত্র অবাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই হাওয়ায় গা ভাসাচ্ছে বাঙালিরাও। উৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়া বা অফিসে পরিচয় হওয়া অবাঙালি বন্ধু ও প্রিয়জনদের কী দেওয়া যায়, ভাবছেন? উপহার দিতে চাইলে যে প্রচুর টাকা খরচ করতে হবে, এমনটা নয়। এখন কম বাজেটেই অনলাইনে বেশ কিছু আকর্ষণীয় গ্যাজেট পাবেন, যা একই সঙ্গে স্টাইলিশ ও কাজের। প্রয়োজন ও রুচি অনুযায়ী বেছে নিতে পারেন বিভিন্ন গিফট। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু স্মার্ট উপহারের হদিশ। প্রতিটি পণ্যের দামও একেবারে সাধ্যের মধ্যে।

Diwali 2026 Gift Ideas: স্মার্ট চশমা থেকে স্মার্টঘড়ি 

স্মার্ট গ্লাস

স্মার্ট গ্লাস এখন নতুন ট্রেন্ড। তাই দীপাবলি উপলক্ষে গ্যাজেট দিতে চাইলে স্মার্ট চশমা অভিনব উপহার হতে পারে। Ray Ban Meta অধিকাংশ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বিকল্প হিসেবে উঠে আসা স্মার্ট গ্লাসগুলির মধ্যে অন্যতম হল Pebble Onyx। অ্যামাজনে দাম 2,299 টাকা থেকে শুরু হচ্ছে। মোট চার ধরনের ফ্রেম অফার করছে কোম্পানি।

একবার চোখে থাকলেই কেল্লাফতে। ফোন পকেটে রেখে দিব্যি চশমার মাধ্যমে কথা বলা যাবে। আশেপাশে বেশি আওয়াজ থাকলেও অসুবিধা হবে না। কারণ এতে ডুয়াল ইএনসি প্রযুক্তি আছে, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সাহায্য করবে। চশমায় গান শোনার সুবিধাও মিলবে৷ সংস্থা দাবি, ডুয়াল OpenWaveX স্পিকার থেকে সুন্দর অডিও বের হবে৷ এতে টাচ কন্ট্রোল রয়েছে।

স্মার্ট গ্লাসে ভয়েস কমান্ডের মাধ্যমেও নির্দেশ দেওয়া যাবে। জল এবং ধুলো থেকে রক্ষা করতে IP67 রেটিং দেওয়া হয়েছে। ফুল চার্জে গান শোনা এবং কলিংয়ে সর্বোচ্চ 10 ঘন্টা ব্যাকআপ মিলবে। চশমার কাঁচ বদলে পাওয়ার লেন্সও বসানো যাবে।

ব্লুটুথ স্পিকার

যাকে উপহার দেওয়ার কথা ভাবছেন, তিনি কি গানের সঙ্গে গলা মিলিয়ে গাইতেও ভালবাসেন? তাহলে দুর্দান্ত গিফট হতে পারে কারাওকে স্পিকার। ফ্লিপকার্টে boAt Partypal 30 (25W) বিক্রি হচ্ছে 2,199 টাকায়। এটি আলাদা মাইক্রোফোন, আরজিবি লাইট, EQ মোড (ডিজে ও ফোকাল), এবং মাল্টি কম্প্যাটিবিলিটি (ব্লুটথ, অক্স, ও ইউএসবি) অফার করে।

অন্য দিকে, ছোট ও সহজে সাথে নিয়ে ঘোরা যাবে এমন ব্লুটুথ স্পিকার দিতে চাইলে Tribit XSound Go অর্ডার দিতে পারেন। অ্যামাজনে বেশ ভাল রিভিউ আছে। দাম 2,659 টাকা থেকে শুরু হচ্ছে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 24 ঘন্টা নন-স্টপ চলবে। ব্লুটুথ 6.0 সাপোর্ট থাকার কারণে 150 ফুট দূরে থাকলেও কানেকশন ছিন্ন হবে না। এতে 10W ড্রাইভার, IPX7 রেটিং, ইউএসবি-সি চার্জিং, এবং কাস্টমাইজড EQ মোডের সুবিধা আছে।

মেসেজ গান

ব্যাথা যন্ত্রণার সমস্যা এখন ঘরে ঘরে। তবে এর থেকে কিছুটা আরাম দিতে পারে মেসেজ গান। দীপাবলির উপহারে মেসেজ গান দারুণ উপহার হতে পারে। এখন অ্যামাজনে Caresmith ব্র্যান্ডের ব্যাটারি চালিত বিভিন্ন মাসাজার প্রোডাক্ট দেখতে পারেন। স্ক্যাল্প মাসাজারের দাম 899 টাকা। এটি শুধু মাথার ত্বকের জন্য উপযুক্ত। এছাড়াও, শরীরের বিভিন্ন অংশে ব্যাথা কমানোর জন্য 1,299 টাকা দামের বুস্ট মাসাজ গান কিনতে পারেন।

ইয়ারবাডস

2,000 টাকার কমে অন্যতম স্টাইলিশ ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,999 টাকায় সেল হচ্ছে। এই দীপাবলিতে ইয়ারবাডটি প্রিয়জনকে গিফট দিতে পারেন। এতে 32 ডেসিবেল অব্দি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ব্লুটুথ 6.0, এবং ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি আছে। এছাড়াও, গুগল ফাস্ট পেয়ারিং,45 মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি, ও ট্রাই-বার এলইডি লাইট মিলবে।

স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ এখন শুধু বিলাসিতার পণ্য নয়৷ এটি ধীরে ধীরে একটি প্রয়োজনীয় গ্যাজেট হয়ে উঠছে। শরীরের অবস্থা জানানোর পাশাপাশি গান শোনা ও ফোন ছাড়াই ব্লুটুথে কথা বলার সুবিধা পাওয়া যাচ্ছে স্মার্টওয়াচে। তাই দীপাবলিতে উপহার দিতে চাইলে স্মার্টঘড়ি উইশলিস্টে রাখতে পারেন। কিনতে পারেন boAt Ultima Prime, যা এখন 1,999 টাকায় বিক্রি হচ্ছে।

বোটের এই স্মার্টওয়াচে 1,43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ কলিং, এমার্জেন্সি এসওএস, IP68 রেটিং, কাস্টম ওয়াচ ফেস, এবং ক্যামেরা-মিউজিক কন্ট্রোল ফিচার মিলবে। এতে 100+ স্পোর্ট মোড, হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, মহিলাদের মেন্সট্রুয়াল ট্র্যাকার, ও গাইডেড ব্রেথিং ফিচার আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »