শীত পড়তেই বিষাক্ত হচ্ছে বাতাস, সুস্থ থাকতে ঘরে কোন পিউরিফায়ার বসাবেন

Xiaomi থেকে Philips, ভারতে 15,000 টাকার কমে বিক্রিত পাঁচটি সেরা এয়ার পিউরিফায়ারের লিস্ট।

শীত পড়তেই বিষাক্ত হচ্ছে বাতাস, সুস্থ থাকতে ঘরে কোন পিউরিফায়ার বসাবেন

Photo Credit: Xiaomi

Xiaomi Air Purifier 4 Lite has a three-layer filtration system

হাইলাইট
  • 15,000 টাকার কমে সেরা পাঁচ এয়ার পিউরিফায়ার
  • Honeywell Air Touch V5 চার স্তরের ফিল্ট্রেশন অফার করে
  • Coway Airmega 100 মডেল 0.01 মাইক্রন পর্যন্ত ক্ষুদ্র কণা ফিল্টার করতে পারে
বিজ্ঞাপন

ঠান্ডার আমেজ পড়তেই ভারতের একাধিক বড় শহরে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে। ঘরের জন্য এয়ার পিউরিফায়ার কেনার এটাই উপযুক্ত সময়। এই যন্ত্রের সাহাস্যে ধুলো, ধোঁয়া, পরাগ, অ্যালার্জেন, এবং বাতাসে ভাসমান বিভিন্ন ধরনের ক্ষতিকর কণা ছেঁকে পরিষ্কার করা যায়। এটি অ্যালার্জি বা হাঁপানির সমস্যাও কমাতে পারে। এখন বাজারে দেশি ও বিদেশি নানা ব্র্যান্ড এয়ার পিউরিফায়ার বিক্রি করছে। প্রিমিয়াম মডেলে ফিচার্সের সংখ্যা বেশি। তবে 15,000 টাকার কম দামের বেশ কিছু মডেলেও HEPA ফিল্ট্রেশন ও রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি মনিটরিংয়ের মতো সুবিধা রয়েছে। আজকের প্রতিবেদনে 15,000 টাকার কমে বিক্রিত সেরা পাঁচ পিউরিফায়ারের লিস্ট রইল।

Qubo Q500 

Qubo Q500 স্মার্ট এয়ার পিউরিফায়ারের দাম 11,990 টাকা। এটি অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে। এয়ার পিউরিফায়ারটির 500 বর্গফুট পর্যন্ত আয়তনের ঘরের জন্য তৈরি করা হয়েছে। এটি পাঁচ স্তরের ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে সজ্জিত, যার মধ্যে True HEPA H13 ফিল্টার ও অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার রয়েছে।

নির্মাতা সংস্থার দাবি, ফিল্ট্রেশন ইউনিট বাতাসে ভেসে থাকা প্রায় 99.99 শতাংশ দূষিত কণা দূর করতে পারে। এটি অটো, ম্যানুয়াল, স্লিপ, এবং কিউসেন্সআই: এই চারটি মোডে কাজ করে। ডিভাইসটি Qubo অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটি Amazon Alexa-এর সঙ্গেও কাজ করে।

Coway Airmega 100

Coway Airmega 100 কিনতে খরচ হবে 11,999 টাকা। এতে HEPA-ভিত্তিক ফিল্ট্রেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বাতাসে ভেসে থাকা বিভিন্ন ক্ষুদ্র কণা ধরতে সক্ষম। ঘরের ভিতরের বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য এতে রয়েছে PM2.5 সেন্সর। এটি 0.01 মাইক্রন পর্যন্ত ক্ষুদ্র কণাও ফিল্টার করতে সক্ষম।

ডিভাইসটি বাতাস পরিষ্কার করার সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 ওয়াট বিদ্যুৎ খরচ করে। এটি পুশ বাটন এবং টাচ কন্ট্রোলের সাহায্যে ব্যবহার করা যায়। সংস্থার দাবি, এয়ার পিউরিফায়ারটি সর্বনিম্ন 19.8 ডেসিবেল শব্দের মাত্রায় কাজ করে।

Xiaomi Air Purifier 4 Lite

Xiaomi Air Purifier 4 Lite সর্বোচ্চ 462 বর্গফুট ঘরে দক্ষতার সঙ্গে এয়ার ফিল্টার করার জন্য তৈরি হয়েছে। এতে প্রাইমারি ফিল্টার, হাই-এফিশিয়েন্সি ফিল্টার, ও একটি অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার নিয়ে গঠিত তিন স্তরের ফিল্ট্রেশন সিস্টেম রয়েছে। ডিভাইসটি বেডরুমে ধুলো এবং পরাগরেণুর মতো বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম কণা দূর করার জন্য ভাল অপশন।

এটি অ্যামাজন ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে 10,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। শাওমির দাবি, এই এয়ার পিউরিফায়ারের ফিল্ট্রেশন সিস্টেম 0.1 মাইক্রন পর্যন্ত ক্ষুদ্র 99.99 শতাংশ কণা আটকে রাখতে সক্ষম। Xiaomi Home অ্যাপের মাধ্যমে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যায়। এছাড়াও, ভয়েস কমান্ড সাপোর্ট আছে।

Honeywell Air Touch V5

Honeywell Air Touch V5-এর দাম হল 11,499 টাকা। এতে চার স্তরের ফিল্ট্রেশন সিস্টেম দেওয়া হয়েছে। এটি একটি প্রি-ফিল্টার, ন্যানো-সিলভার অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, H13 HEPA ফিল্টার, এবং অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার নিয়ে গঠিত। সংস্থা দাবি করছে, এই ফিল্ট্রেশন সিস্টেম বাতাস থেকে 99.99 শতাংশ PM2.5 কণা দূর করতে পারে।

এয়ার পিউরিফায়ারটির ক্লিন এয়ার ডেলিভারি রেট হল 380 m³/h। এটি সর্বোচ্চ 589 বর্গফুট আয়তনের ঘরের জন্য তৈরি করা হয়েছে। এটি Wi-Fi ও অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। ডিভাইসটি LED ইন্ডিকেটরের সাহায্যে বাতাসের গুণমান সম্পর্কে রিয়েল-টাইম তথ্য দেখায়। পিউরিফায়ারটি Amazon Alexa সাপোর্ট করে।

Philips AC0920

Philips AC0920 অপেক্ষাকৃত ছোট ঘরের (320 বর্গফুট) বাতাস পরিষ্কার করার জন্য তৈরি হয়েছে। এর ক্লিন এয়ার ডেলিভারি রেট 250 m³/h। এতে দ্বিস্তরীয় NanoProtect HEPA ফিল্ট্রেশন সিস্টেম আছে। ফিলিপসের দাবি, এই ফিল্টার 0.003 মাইক্রন পর্যন্ত ক্ষুদ্র কণার 99.97 শতাংশ আটকে রাখতে পারে। ডিভাইসটির দাম 9,499 টাকা।

Philips AC0920 মডেলে বাতাসের গুণমান রিয়েল-টাইমে পর্যবেক্ষণের জন্য AeraSense প্রযুক্তি দেওয়া হয়েছে। এয়ার পিউরিফায়ারে একটি ডিজিটাল ডিসপ্লেও দেওয়া হয়েছে। এটি 21 ওয়াটের এনার্জি-এফিশিয়েন্ট মোটরের সাহায্যে কাজ করে। স্লিপ মোডে শব্দের মাত্রা থাকে 20.5 ডেসিবেল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »