নভেম্বর 1 থেকে 4G বা 5G ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে।
Photo Credit: TRAI
Calling Name Presentation (CNAP) will be activated by default from November 1, 2026
গত কয়েক বছরে ভুয়ো পরিচয়ে ফোন করে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা জালিয়াতি করেছে প্রতারকরা। তবে এবার স্প্যাম বা প্রতারণামূলক কল করে মজগধোলাই ততটা আর সহজ হবে না। কারণ আগামী নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হতে চলেছে।
ভারতে ফোনে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় টেলিকম সংস্থাগুলি অচেনা কল শনাক্ত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT)। ফোনের কনট্যাক্টে নম্বর সেভ না থাকলেও কে কল করেছে, তা সহজেই জানা যাবে। এত দিন কে কল করছে, তা বোঝার জন্য যে ট্রু কলারের উপর নির্ভর থাকতে হত। কিন্তু এবার থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।
ডটের সার্কুলার অনুসারে, 4G ও 5G নেটওয়ার্কের মতো উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করা হয়, এমন সমস্ত টেলিকম সার্কেলে পরিষেবাটি চালু করা হবে। 2G, 3G, এবং ল্যান্ডলাইন কানেকশনের ক্ষেত্রে কলার আইডি চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে। গত কয়েক মাসে 4G এবং 5G নেটওয়ার্কে পরিষেবার সফল ট্রায়াল চালানোর পর সমস্ত নম্বরে কলার আইডি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এখন থেকে আপনার কাছে কল এলে, শুধু দশ সংখ্যার নম্বর নয়, কল করা সেই ব্যক্তির নামও ভেসে উঠবে। ডট জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। অন্য দিকে, নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে।
পূর্বে জানা গিয়েছিল, সিমের কানেকশন নেওয়ার সময় জমা দেওয়া পরিচয়পত্রে যে নাম থাকবে, কল আসার সময় সেই নামটাই দেখা যাবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
ডট ব্যবসায়িক ও বাল্ক কানেকশন ব্যবহারকারীদের জন্য নিয়ম একটু শিথিল করেছে। তারা গ্রাহক হিসেবে নথিভুক্ত নামের পরিবর্তে নিজেদের পছন্দের নাম দেখানোর অনুমতি পেতে পারে। তবে সেই নাম অবশ্যই ট্রেডমার্ক হতে হবে অথবা জিএসটি পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। টেলিকম অপারেটরকে সেই নামের সত্যতা যাচাই করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
DoT Mandates Caller Name Presentation for 5G and 4G Networks From Next Month
iQOO Pad Pro 8.8 Launch Teased; Confirmed to Feature 9,020mAh Battery