Jio, Airtel, ও Vi-এর 365 দিনের কোন প্রিপেইড প্ল্যান আপনার জন্য উপযুক্ত হবে জেনে নিন।
Vi offers cheapest 365-day prepaid recharge plan
এক বছরের প্ল্যান রিচার্জ করলে প্রতি মাসে বা তিন মাস অন্তর রিচার্জ করার ঝামেলা থাকে না। বার্ষিক প্ল্যান নিলে এককালীন টাকা একটু বেশি লাগতে পারে। কিন্তু সাশ্রয়ও করা যেতে পারে। আর তার জন্য সঠিক প্ল্যান বেছে নেওয়া জরুরি। বিভিন্ন অ্যানুয়াল রিচার্জ প্ল্যানে ডেটা ও OTT সাবস্ক্রিপশনের সুবিধা আলাদা হওয়ার কারণে গ্রাহকরা নিজের জন্য উপযুক্ত প্ল্যান নির্বাচন করে উঠতে পারেন না। বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে সুবিধা আলাদা। আজকের প্রতিবেদনে তিন টেলিকম সংস্থার 365 দিনের প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে।
জিও 365 দিনের দুটি রিচার্জ প্ল্যান অফার করে। 3,999 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা যায়। এটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ইন্টারনেট দিচ্ছে। এই প্ল্যানে JioTV, FanCode, JioAICloud স্টোরেজ, JioHotstar-এর মোবাইল + হলিউড সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।
জিওর দ্বিতীয় বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এই প্ল্যানের সঙ্গেও প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং দৈনিক 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। এছাড়াও, দুই প্ল্যানেই 18 মাসের ফ্রি Google AI Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিওর মতো এয়ারটেলের এক বছরের মেয়াদের দুটি প্রিপেইড প্ল্যান অফার করে। 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। 3,999 টাকার প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা, যত খুশি ভয়েস কলিং, 100টি SMS, এবং 12 মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। এয়ারটেল উভয় প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দিচ্ছে।
ভোডাফোন আইডিয়া বা ভি 365 দিনের মেয়াদের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। সবচেয়ে কম দামের 1,189 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যায়। তবে এতে কোনও সার্ভিস ভ্যালিডিটি এবং SMS-এর সুবিধা নেই। 2,249 টাকার অ্যানুয়াল প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত।
ভোডাফোন আইডিয়ার 3,599 টাকা থেকে শুরু হওয়া রিচার্জ প্ল্যানগুলোতে দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যায়। এটি বিঞ্জ অল নাইট এবং উইকএন্ড ডেটা রোলওভার অফার করে। সংস্থার 3,699 টাকার প্ল্যানে 1 বছরের JioHotstar সাবস্ক্রিপশন আছে। 3,799 টাকার প্ল্যানে রয়েছে Amazon Lite সাবস্ক্রিপশন। আর 3,999 টাকার প্ল্যানে JioHotstar ও Amazon Prime Lite, দুটোই অর্ন্তভুক্ত।
উপরের সবকটি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, 100টি এসএমএস, এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মেলে। 4,099 টাকার প্ল্যান গোটা বছরের জন্য ফ্রি কল, দৈনিক 100টি SMS, এবং আনলিমিটেড 5G/4G ডেটা অফার করে। এছাড়াও, এক বছরের জন্য 2,997 টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান ও 4,997 টাকার ডোমেস্টিক + ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান অফার করে ভি।
যে সব গ্রাহক মূলত কল ও কম ডেটার জন্য সাশ্রয়ী বার্ষিক রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য Vi উপযুক্ত হতে পারে। অন্য দিকে, যাদের বেশি ডেটা এবং OTT প্রয়োজন, তারা Airtel অথবা Jio-র দিকে ঝুঁকতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale