84 দিনের রিচার্জে Jio, Vi, না Airtel, কে বেশি ডেটা ও অন্যান্য সুবিধা দিচ্ছে দেখুন

Jio, Airtel, ও Vi-র একাধিক 84 দিনের প্ল্যান থাকার কারণে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নেওয়া জরুরি।

84 দিনের রিচার্জে Jio, Vi, না Airtel, কে বেশি ডেটা ও অন্যান্য সুবিধা দিচ্ছে দেখুন

Every telecom company has a variety of 84-day prepaid plans to recharge

হাইলাইট
  • Jio সর্বাধিক 84 দিনের রিচার্জ প্ল্যান অফার করে
  • Jio-র 84 দিনের ভয়েস প্ল্যান সবচেয়ে সস্তা
  • Jio, Airtel, ও Vi-র সমস্ত 84 দিনের প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা
বিজ্ঞাপন

প্রতি মাসে বারবার রিচার্জ করতে পছন্দ করেন না। সে ক্ষেত্রে 84 দিনের প্রিপেইড প্ল্যান ভাল বিকল্প। একবার রিচার্জ করলে প্রায় তিন মাস নিশ্চিন্তে পরিষেবা ব্যবহার করা যায়। মাসিক প্রিপেইড প্ল্যানের তুলনায় বেশ কিছু অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। Jio, Airtel ও Vi-র ঝুলিতে একাধিক 84 দিনের প্ল্যান রয়েছে। এগুলিতে আনলিমিটেড কলিং, অতিরিক্ত ফ্রি ডেটা, এবং বিভিন্ন বাড়তি সুবিধা মেলে। আবার কিছু প্ল্যানে OTT প্ল্যাটফর্ম উপভোগ ও বিনামূল্যে AI সাবস্ক্রিপশন ব্যবহার করা যায়। আজকের প্রতিবেদনে Jio, Airtel ও Vi-এর 84 দিনের প্রিপেইড প্ল্যানগুলির তুলনা করা হল।

Jio-র 84 দিনের প্রিপেইড প্ল্যান

বর্তমানে জিও 10টি প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি, দৈনিক 100টি SMS, এবং আনলিমিটেড কলিং অফার করছে। 448 টাকার ভয়েস অনলি প্ল্যানে JioTV + JioAICloud (50 জিবি) পরিষেবা অন্তর্ভুক্ত আছে। ডেটা না চাইলে এই প্ল্যান রিচার্জে করে প্রচুর সাশ্রয়ের সুযোগ পাওয়া যাবে। 859 টাকার প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা, JioHotstar (মোবাইল), JioAICloud (50 জিবি), এবং Canva Pro Lite (12 মাস) সাবস্ক্রিপশন আছে। 

889 প্ল্যানে দৈনিক 1.5 জিবি ডেটা, JioSaavn Pro, JioHotstar (মোবাইল), ও JioAICloud (50 জিবি), স্টোরেজের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। 949 টাকার প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা, JioHotstar (মোবাইল), Canva Pro Lite (12 মাস), ও JioAICloud (50 জিবি) সাবস্ক্রিপশন আছে।

1,028 ও 1,029 প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। প্রথমটি Swiggy One, Canva Pro Lite (12 মাস), JioHotstar (মোবাইল), এবং JioAICloud (50 জিবি) অফার করে। গ্রাহকরা 1 টাকা বেশি খরচ করে Amazon Prime Lite পাবে। প্ল্যানটিতে 1,028 টাকার প্ল্যানের সব বেনিফিট রয়েছে।

জিওর 1,049 টাকা দামের প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা ব্যবহার করা যায়। এতে Sony LIV, ZEE5, Canva Pro Lite (12 মাস), JioAICloud (50 জিবি), JioHotstar (মোবাইল) সাবস্ক্রিপশন আছে। 1,199 টাকার প্ল্যানে JioHotstar (মোবাইল + হলিউড), JioAICloud (50 জিবি), এবং Canva Pro Lite (12 মাস) সাবস্ক্রিপশন রয়েছে।

1,299 টাকার প্ল্যানে Netflix (মোবাইল), JioHotstar (মোবাইল), JioAICloud (50 জিবি), এবং Canva Pro Lite (12 মাস) পরিষেবা আছে। এটি প্রতিদিন 2 জিবি ডেটা অফার করে। জিওর সবচেয়ে দামি 84 দিনের প্ল্যান হল 1,799। এটি ডেইলি 3 জিবি ডেটা, Netflix (বেসিক), JioHotstar (মোবাইল + হলিউড), ও JioAICloud (50 জিবি) সাবস্ক্রিপশনের সঙ্গে এসেছে।

Airtel-এর 84 দিনের প্ল্যান

এয়ারটেলের ঝুলিতে 84 দিনের প্ল্যানের সংখ্যা আটটি। প্রতিটি প্ল্যানে ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলের সুবিধা আছে। সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 469 টাকা। এটি ভয়েস অনলি প্ল্যান হওয়ার কারণে ডেটা নেই। তবে এতে 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন রয়েছে। 548 প্ল্যানে Adobe Express Premium (12 মাস) সাবস্ক্রিপশন ও মোট 7 জিবি ডেটা আছে।

এয়ারটেলের 899 টাকার প্ল্যানে দৈনিক 1.5 জিবি ডেটা ব্যবহার করা যায়। 979 প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটার পাশাপাশি 1 বছরের Adobe Express Premium সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত। 1,099 টাকার প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। 1,199 প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা, Amazon Prime Lite, Sony LIV (Airtel Xstream-এর মাধ্যমে 18টি OTT), ও Adobe Express Premium (12 মাস) আছে।

অন্য দিকে, 1,729 টাকার প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা, Netflix (বেসিক), JioHotstar Super, ZEE5 প্রিমিয়াম, Xstream Play প্রিমিয়াম, ও 12 মাস Adobe Express Premium (12 মাস) প্ল্যান বিনামূল্যে মিলবে। 1,799 প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা ও Adobe Express Premium (12 মাস) অন্তর্ভুক্ত। 

Vi-র 84 দিনের প্ল্যান

ভি তাদের 84 দিন ভ্যালিডিটির প্ল্যানগুলোতে বেশি ডেটা অফার করে। কয়েকটি প্ল্যানে Vi Movies and TV-এর মাধ্যমে একাধিক OTT সাবস্ক্রিপশন পাওয়া যায়। আবার কোনও কোনও প্ল্যানে শুধুমাত্র Sony LIV বা Amazon Prime-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও, কিছু প্ল্যানে উইকেন্ড ডেটা রোলওভার, রাতের নির্দিষ্ট সময়ে বিনামূল্যে ডেটা ব্যবহারের মতো সুবিধাও রয়েছে। তাই নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নেওয়া জরুরি।

ভি-র 84 দিনের সমস্ত প্ল্যানে ফ্রি SMS ও আনলিমিটেড কলের সুবিধা আছে। সংস্থার সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যান হল 470 টাকার। এতে এক মেগাবাইটও ডেটা নেই। 548 প্ল্যানে মোট 7 জিবি ডেটা ও Vi Movies & TV আছে। 899 টাকার প্ল্যানে ডেইলি 1.5 জিবি ডেটার পাশাপাশি ফ্রি নাইট ডেটা, Vi Movies & TV, ও উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা আছে।

944 টাকার প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা, JioHotstar (মোবাইল), হাফ ডে আনলিমিটেড, এবং উইকেন্ড ডেটা রোলওভার পাওয়া যায়। 979 প্ল্যানেও দৈনিক 2 জিবি ডেটা আছে। তবে এটি হাফ ডে আনলিমিটেড ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার, এবং Vi Movies & TV-র মাধ্যমে 19টি ওটিটি + একাধিক টিভি চ্যানেল অফার করে।

998 প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, Sony LIV, হাফ ডে আনলিমিটেড ডেটা, এবং উইকেন্ড ডেটা রোলওভার আছে। 2 টাকা কম দামের 996 প্ল্যানেও একই সুবিধা দিচ্ছে ভি। তবে এতে Sony LIV-এর পরিবর্তে Amazon Prime Lite আছে। 1,099 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়। 1,599 প্ল্যানেও আনলিমিটেড ডেটা। এতে অতিরিক্ত সুবিধার মধ্যে নেটফ্লিক্স বেসিক (টিভি + মোবাইল) সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »