ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 ফেব্রুয়ারি 2026 21:52 IST
হাইলাইট
  • Ai+ NovaPods Go মাত্র 699 টাকায় লঞ্চ হয়েছে
  • Wearbuds স্মার্টওয়াছে বিল্ট-ইন ইয়ারবাডস আছে
  • NovaWatch Kids 4G ভিডিও কলিং অফার করে

All new AI+ wearable products will be sold on Flipkart

Photo Credit: Ai+

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ব্র্যান্ড Ai+ মঙ্গলবার ভারতে একঝাঁক নয়া ওয়্যারেবল ডিভাইস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ইয়ারবাডস ও স্মার্টওয়াচ। সংস্থাটি NovaPods Go, NovaPods Pro, NovaPods Clip, NovaWatch Active, NovaWatch Kids 4G, ও Ai+ Wearbuds বাজারে নিয়ে এসেছে। ডিভাইসগুলির দাম মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে। NovaPods সিরিজের সমস্ত মডেলে 10 মিমি ড্রাইভার ও IPX4 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। স্মার্টওয়াচের রেঞ্জে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং, হেল্থ ট্র্যাকিং ফিচার্স, ও বাচ্চাদের জন্য কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। প্রতিটি নতুন ডিভাইসের সেল ফ্লিপকার্টে ফেব্রুয়ারি 27 থেকে শুরু হচ্ছে।

NovaPods Go

Ai+ NovaPods Go-এর দাম 699 টাকা রেখেছে কোম্পানি। এতে 10 মিমি ড্রাইভার এবং ডুয়াল মাইক্রোফোন রয়েছে। এটি 60 মিলিসেকেন্ড লেটেন্সি, ব্লুটুথ 5.4 ভার্সন, ও 6.5 ঘন্টা থেকে শুরু করে মোট 24 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে। চার্জ দেওয়ার জন্য টাইপ-সি পোর্ট আছে। ইয়ারবাডসটি টাচ কন্ট্রোল, এবং অ্যাপ সাপোর্টের সাথে এসেছে।

NovaPods Pro

NovaPods Pro-এর দাম 1,999 টাকা। এতে 10 মিমি ড্রাইভার এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি রয়েছে। এটি 45 মিলিসেকেন্ড লেটেন্সি, ব্লুটুথ 6.0 ভার্সন, ও 5 ঘন্টা থেকে শুরু করে মোট 30 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে। ইয়ারবাডসে ডুয়াল ডিভাইস কানেকশন সাপোর্ট আছে। এটি IPX4 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং নিয়ে এসেছে।

NovaPods Clip

NovaPods Clip লঞ্চ হয়েছে 3,999 টাকায়। নতুন এই ইয়ারবাডসে 10 মিমি ড্রাইভার ও ডুয়াল মাইক্রোফোন রয়েছে। এটি 50 মিলিসেকেন্ড লেটেন্সি, ব্লুটুথ 6.0 ভার্সন, ও 6 ঘন্টা থেকে শুরু করে মোট 16 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে। জানিয়ে রাখি, এই ধরনের ক্লিপ বা ওপেন ইয়ার ডিজাইনের ইয়ারবাডস কানের ভিতরে না ঢুকে কানের বাইরের অংশে ক্লিপের মতো আটকে থাকে। ফলে কানের উপর চাপ কম পড়ে।

Nova Watch Active ও NovaWatch Kids 4G

Nova Watch Active ও NovaWatch Kids 4G-এর দাম যথাক্রমে 2,499 টাকা 2,999 টাকা। প্রথম স্মার্টঘড়িতে 1.73 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, হার্ট রেট মনিটরিং, SpO2, স্লিপ ট্র্যাকিং, ও IP68 রেটিং আছে। অন্য দিকে, কিডস স্মার্টওয়াচে 1.69 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, জিপিএস 4G কলিং, SOS, জিও ফেন্সিং, IP67 জল ও ধুলোরোধী রেটিং, ভিডিও কলিং ফিচার, ও 800mAh ব্যাটারি আছে।

Advertisement

Ai+ Wearbuds

Ai+ Wearbuds বেশ ইউনিক ডিজাইনের সাথে এসেছে। এতে বিল্ট-ইন ইয়ারবাডস আছে। ঘড়িটি 1.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ব্লুটুথ 5.3 ডুয়াল মোড, 2 জিবি স্টোরেজ, ও ENC কলিং ফিচার আছে। ঘড়ির ভিতরে থাকা ইয়ারবাডসে 25mAh ব্যাটারি এবং IPX4 রেটিং বর্তমান৷ ডিভাইসের দাম 7,999 টাকা রাখা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.