Ai Plus

Ai Plus - ख़बरें

  • Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
    Ai+ Nova 2 Power 5G ভারতে লঞ্চ হয়েছে। নতুন ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর আছে। হ্যান্ডসেটে 1 টিবি স্টোরেজ এক্সপ্যানশন, IP65 রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, এবং 48 মেগাপিক্সেল Sony ক্যামেরা আছে। ডিভাইসটি 7,000mAh ব্যাটারি, 13 মেগাপক্সেল সেলফি ক্যামেরা, ও 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
    Ai+ সংস্থার প্রতিষ্ঠাতা মাধব শেঠ X পোস্টে ঘোষণা করেছেন, Nova 2 Power সেপ্টেম্বর 19 দূপুর বারোটার সময় ভারতে লঞ্চ হবে। স্মার্টফোনটি পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে — ডিপ পার্পল, গোল্ডেন ব্লু ফিউশন, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রীন, ও ব্লু ফিউশন। ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 33W চার্জিং, ও MediaTek Dimensity 7100 প্রসেসর নিশ্চিত করা হয়েছে।
  • Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
    ভারতে Alexa+ লঞ্চ করেছে Amazon। এটি Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপগ্রেড ভার্সন, যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। অ্যালেক্সা+ কথা বলার সময় নিজে থেকেই হিন্দি, ইংলিশ, ও হিংলিশের মধ্যে ভাষা বদলাতে পারে। ভারতীয় এমন কিছু শব্দ, শব্দবন্ধ, এবং প্রসঙ্গ বোঝার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলোর সরাসরি কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। অ্যালেক্সা+ বলিউড, ক্রিকেট, ভারতীয় উৎসব, ও দেশের সংস্কৃতি বুঝতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে কম্প্যাটিবল স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, রুটিন তৈরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের পরামর্শ, গান ও বিনোদনের কনটেন্ট খুঁজে বার করা, শপিং লিস্ট তৈরি, ও Amazon থেকে অর্ডারের ডেলিভারি ট্র্যাক করা যাবে।
  • Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
    Samsung Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi এবং 5G উভয় ভ্যারিয়েন্টে ফেস্টিভ অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সরাসরি ডিসকাউন্ট এবং নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে। ডিভাইসটি 12 মাস পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটে স্টাইলাস পেন সাপোর্ট, 12.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 10,090mAh ব্যাটারি, MediaTek Dimenity 9300+ প্রসেসর, IP68 রেটিং, ও Galaxy AI ফিচার্স রয়েছে।
  • Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
    ভারতীয় কলেজ পড়ুয়ারা এখন 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস। এটি জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট অফার করে। গুগল ফটোস, ড্রাইভ, এবং জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ দেয়। গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক দৃশ্য বানানো যায়। প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে।
  • Motorola Edge 70 Pro+ ভারতে 4 জুন লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন থাকছে
    Motorola Edge 70 Pro+ ভারতে জুনের 4 তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। সংস্থা নিশ্চিত করেছে যে, এতে 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এটি ক্যাটাগরির সবচেয়ে পাতলা লেন্স বলে দাবি করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 710 সেন্সর ব্যবহার হয়েছে। ফোনটি AI চালিত 50x ডিজিটাল জুম অফার করবে।
  • Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
    Ai+ PulseTab ট্যাবলেটে 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Helio G88 চিপসেট, 8,000mAh ব্যাটারি, 4G LTE নেটওয়ার্ক, কোয়াড স্পিকার সেটআপ, ফাস্ট চার্জিং, ডুয়াল সিম, ও 13 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। এক ক্লিকে ট্যাবটির দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
    Ai+ Nova Flip 5G বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোন। 30,000 টাকার মধ্যে এমন ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন আগে কোনও সংস্থা দেশের বাজারে আনেনি। ফোনের ভিতরে এবং বাইরে যথাক্রমে 6.9 ইঞ্চি এবং 3.1 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি Dimemsity 7300 প্রসেসর, ডুয়াল স্পিকার, NFC, এরোস্পেস অ্যালুমিনিয়াম ফ্রেম, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের মতো ফিচার্স অফার করে।
  • Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
    Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G ভারতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। দাম শুরু হচ্ছে মাত্র 8,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে NxtQ OS আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি একটি প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। Nova 2 Ultra 5G মডেলে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 রেটিং, ডেডিকেটেড গেমিং ট্রিগার বাটন, কাস্টমাইজেবল LED রিং, ও ডুয়াল স্পিকারের মতো ফিচার আছে। চলুন দুই নতুন ফোনের দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
  • ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
    Ai+ Nova Flip 5G ভারতে আগামীকাল (এপ্রিল 9) হতে চলেছে। এতে 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 1,200 নিট পিক ব্রাইটনেস ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভিতরে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং বাইরে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটি nxQ অপারেটিং সিস্টেমে চলবে, যা সংস্থার নিজস্ব Android ভিত্তিক প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার।
  • 5,999 টাকায় একমাত্র 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে-যুক্ত ফোনের সেল শুরু হল
    6,000 টাকার মধ্যে Ai+ Pulse 2 যে প্রসেসর ও ফিচার্স পেয়েছে, তা এই বাজেটে আর কোনও ফোনে মিলবে না। ফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, মসৃণ 120Hz রিফ্রেশ রেট, IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, Android 16 অপারেটিং সিস্টেম, ডুয়াল 4G VoLTE, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।
  • Ai+ Pulse 2 মাত্র 5999 টাকায় 6000mAh ব্যাটারি, 50MP ডুয়েল ক্যামেরা, ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল
    Ai+ Pulse 2 আমজনতার সাধ্যের কথা মাথায় রেখে ভারতে এসেছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, মসৃণ 120Hz রিফ্রেশ রেট, IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, Android 16 অপারেটিং সিস্টেম। এক ক্লিকে নতুন ফোনটির দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
  • ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
    NovaWatch Kids 4G-তে 1.69 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, জিপিএস 4G কলিং, SOS, জিও ফেন্সিং, IP67 জল ও ধুলোরোধী রেটিং, ভিডিও কলিং ফিচার, ও 800mAh ব্যাটারি আছে। Ai+ NovaPods Go-এর দাম 699 টাকা রেখেছে কোম্পানি। এতে 10 মিমি ড্রাইভার এবং ডুয়াল মাইক্রোফোন রয়েছে। এটি 6.5 ঘন্টা থেকে শুরু করে মোট 24 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে।
  • Redmi Note 15 Pro সিরিজে বড় চমক, 200MP ক্যামেরার সাথে স্মার্টওয়াচ ফ্রি, প্রি-বুকিং শুরু হল
    Redmi Note 15 Pro সিরিজ আগে বুকিং করলে এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ মিলবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W হাইপার চার্জ, 6,580mAh ব্যাটারি, কোয়াড কার্ভড ডিসপ্লে, ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
  • ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
    চ্যাটজিপিটি প্লাসের ফ্রি ট্রায়াল শুধু নতুন ইউজারদের জন্য চালু হয়নি। যারা ইতিমধ্যেই 12 মাস বিনামূল্যে গো সাবস্ক্রিপশন পেয়েছেন, তারাও প্লাসের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এটি চ্যাটজিপিটির প্রধান সাবস্ক্রিপশন প্ল্যান, যা বেসিক সংস্করণ ও Go প্ল্যানের তুলনায় গুচ্ছের সুবিধা প্রধান করে। এতে কোডেক্স এজেন্ট ও সোরা AI ভিডিও জেনারেশন মডেলের অ্যাক্সেস পাওয়া যায়।

Ai Plus - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »