Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স

Samsung Galaxy Tab S12 সিরিজের অধীনে Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে এসেছে।

Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স

Photo Credit: Samsung

Samsung Galaxy Tab S12 Ultra features a massive 11,600mAh battery

হাইলাইট
  • Samsung Galaxy Tab S12+ ও Tab S12 Ultra লঞ্চ হয়েছে ভারতে
  • দুটি ট্যাবলেটেই MediaTek Dimensity 9500 প্রসেসর আছে
  • Samsung Galaxy Tab S12 Ultra ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে
বিজ্ঞাপন

Samsung Galaxy Tab S12 সিরিজ ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra দেশের বাজারে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে আরও উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, MediaTek-এর ফ্ল্যাগশিপ প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X স্ক্রিন রয়েছে। এছাড়াও, ট্যাবগুলি 4-চ্যানেল Spatial অডিও, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের (বক্সেই মিলবে) সঙ্গে এসেছে।

Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস12+ ও ট্যাব এস12 আল্ট্রা যথাক্রমে 12.6 এবং 14.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। উভয় ট্যাবে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। আল্ট্রা মডেলটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে পাতলা ট্যাব (5.1 মিমি পুরু)। ট্যাবগুলি Android 17 ভিত্তিক নতুন OneUI 9 কাস্টম সফটওয়্যারে চলে।

Samsung Galaxy Tab S12+ এবং Galaxy Tab S12 Ultra রান করে MediaTek Dimensity 9500 প্রসেসরে। এটি গত বছর লঞ্চ হওয়া একটি হাই-পারফরম্যান্স চিপ, যা 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে। Tab S12+ পেয়েছে 10,060mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জে 21 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

Galaxy Tab S12 Ultra আরও বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। দুই ট্যাবেই সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। উভয় মডেলের অনবোর্ড স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung Galaxy Tab S12+ মডেলের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। অন্য দিকে, Samsung Galaxy Tab S12 Ultra ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের।

Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra দাম

Samsung Galaxy Tab S12+ ভারতে WiFi ও 5G ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে 1,29,999 টাকা ও 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। Galaxy Tab S12 Ultra ট্যাবের WiFi ও 5G মডেলের দাম যথাক্রমে 1,49,999 টাকা ও 1,64,999 টাকা থেকে স্টার্ট। এখানেও বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। উভয় ট্যাব গ্রে ও সিলভার কালার অপশনে উপলব্ধ।

  • KEY SPECS
  • NEWS
Display 14.60-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 12-megapixel + 12-megapixel
Resolution 1848x2960 pixels
RAM 12GB
OS Android 17
Storage 256GB
Rear Camera 13-megapixel + 8-megapixel
Battery Capacity 11600mAh
  • KEY SPECS
  • NEWS
Display 12.60-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 12-megapixel + Unspecified
Resolution 1752x2800 pixels
RAM 12GB
OS Android 17
Storage 256GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 10600mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  2. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  3. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  4. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  5. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  6. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  7. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  8. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  9. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  10. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »