Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল

Ai+ Nova 2 Power 5G ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে।

Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল

Photo Credit: Ai+

Ai+ Nova 2 Power 5G Price starts at Rs. 16,999

হাইলাইট
  • Ai+ Nova 2 Power 5G রান করে Dimensity 7100 প্রসেসরে
  • স্মার্টফোনে 48 মেগাপিক্সেল Sony ক্যামেরা আছে
  • Ai+ Nova 2 Power 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

Ai+ Nova 2 Power 5G ভারতে লঞ্চ হয়েছে। এটি কম দামে আকর্ষণীয় ডিজাইন ও একগুচ্ছ ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। নতুন ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি এখন 20,000 টাকার মধ্যে 8 জিবি র‍্যাম অফার করে, যা এখন প্রায় বিরল বলা চলে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক সংস্থার নিজস্ব nxtQ OS কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। নতুন Ai+ Nova 2 Power 5G মডেলে 1 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, 48 মেগাপিক্সেল Sony ক্যামেরা, IP65 রেটিং, এবং 3.5 মিমি অডিও জ্যাক আছে।

Ai+ Nova 2 Power 5G দাম

Ai+ Nova 2 Power 5G ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের দাম 17,999 টাকা। ফোনটি ডিপ পার্পল, গোল্ডেন ব্লু ফিউশন, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রীন, ও ব্লু ফিউশন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। সেপ্টেম্বর 24 দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে সেল শুরু হবে।

Ai+ Nova 2 Power 5G ফিচার্স, স্পেসিফিকেশন

এআই+ নোভা 2 পাওয়ার 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 720 x 1,600 পিক্সেলের HD+ রেজোলিউশন, ও 450 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি ডাইমেনসিটি 7100 প্রসেসরে রান করে। এই মিড-রেঞ্জ 5G প্রসেসর চারটি পারফরম্যান্স কোর ও চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। পিক ক্লক স্পিড হল 2.4 গিগাহার্টজ।

Ai+ Nova 2 Power 5G ডুয়াল ব্যাক ক্যামেরা ইউনিট পেয়েছে। এটি f/1.8 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর এবং f/2.2 অ্যাপারচার-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটে করার জন্য সামনে 13 মেগাপক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 2K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Ai+ কোম্পানির নতুন স্মার্টফোনে 7,000mah লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে। এটি 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে। উল্লেখ্য, Ai+ Nova 2 Power 5G ভারতীয় ব্র্যান্ডটির সপ্তম ফোন। এই মডেল ছাড়াও Pulse 2, Nova 2 Pro 5G, Nova 2 Neo 5G, Nova 2 Ultra 5G, Nova 2 5G, ও Nova Flip 5G বিক্রি করছে তারা।

  • KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 7100
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »