Motorola Edge 70 Pro+ ফ্লিপকার্টে উপলব্ধ হবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Pro+ is confirmed to feature a 50MP periscope telephoto lens
Motorola Edge 70 Pro+ জুনের শুরুতে ভারতে আসছে। সম্প্রতি এই ফোনের প্রথম টিজার প্রকাশ হয়েছিল। মোটোরোলা এবার লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থার অন্যান্য ফোনের মতো নতুন মিড-রেঞ্জ মডেলটি ফ্লিপকার্টে বিক্রি হবে। Motorola Edge 70 Pro+ এর মুখ্য আকর্ষণ হবে প্রিমিয়াম ডিজাইন এবং অসাধারণ ক্যামেরা সেটআপ। কোম্পানি জানিয়েছে, এতে 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। দাবি করা হচ্ছে যে, এটি ক্যাটাগরির সবচেয়ে পাতলা লেন্স। ফলে ক্যামেরা মডিউল বেশি প্রসারিত না করেই হাই কোয়ালিটি জুম দেওয়া সম্ভব হয়েছে।
সংস্থার ভারতীয় শাখা অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, Motorola Edge 70 Pro+ এ দেশে জুনের 4 তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। আপকামিং ফোনের একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ক্যামেরা এবং ডিজাইন সংক্রান্ত বিভিন্ন ডিটেলস প্রকাশ্যে এসেছে।
মোটোরোলা এজ 70 প্রো+ একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে আসছে যা Sony LYTIA 710 সেন্সর ব্যবহার করেছে। অর্থাৎ, প্রিমিয়াম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সে গুরুত্ব দিচ্ছে কোম্পানি। এটি 3.5 ডিগ্রি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সঙ্গে আসছে। ফোনটি AI চালিত 50x ডিজিটাল জুম অফার করবে। এতে সংস্থার 'সুপার জুম প্রো" ফিচার থাকছে।
Motorola Edge 70 Pro+ তিনটি প্রিমিয়াম টেক্সচার এবং স্টাইলিশ ফিনিশের সঙ্গে উপলব্ধ হবে, যেগুলো Pantone বাছাই করেছে। সেই কালার অপশনগুলোর পোশাকি নাম Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, এবং Pantone Zinfandel। সংস্থা এখনও প্রসেসরের নাম, ব্যাটারি ক্যাপাসিটি বা ডিসপ্লে ফিচার্সের মতো তথ্য প্রকাশ করেনি।
টিজার অনুসারে, ডিভাইসের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। ফোনের সামনে কার্ভড ডিসপ্লে দেখা যাচ্ছে। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কী রয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, মোটোরোলার নতুন ফোনে 90W ফাস্ট চার্জিং, 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি, 15W ওয়্যারলেস চার্জিং, হাই-পারফরম্যান্স MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর, ও 16 জিবি পর্যন্ত র্যাম কনফিগারেশন থাকতে পারে।
প্রসঙ্গত, Motorola Edge 70 Pro+ এপ্রিলের শেষে ভারতে লঞ্চ হওয়া Edge 70 Pro মডেলের আপগ্রেড হিসেবে আসছে। ফোনটির দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। লঞ্চের সময় 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 41,999 টাকা রাখা হয়েছিল। এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ওয়্যারলেস চার্জিং ফিচার নেই, যা Pro+ মডেলে যোগ করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed