Motorola Edge 70 Pro শক্তিশালী প্রসেসর এবং বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Pro features a 50-megapixel Sony LYT-710 camera sensor
Motorola Edge 70 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। Edge সিরিজের এই নতুন ফোন বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। এটি তিনটি OS আপডেট পাবে বলে ঘোষণা করেছে কোম্পানি। এতে Dimensity 8000 সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 সেন্সর বর্তমান। Motorola Edge 70 Pro-তে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 90W TurboPower ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি রয়েছে।
Motorola Edge 70 Pro-এর দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছে। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে।
এছাড়াও, ক্রেতারা 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। মোটোরোলার নতুন ফোন তিনটি কালার অপশনে উপলব্ধ: প্যানটোন লিলি হোয়াইট, প্যানটোন টি, ও প্যানটোন টাইটান। ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 29 থেকে বিক্রি শুরু হচ্ছে।
মোটোরোলা এজ 70 প্রো ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম।
Motorola Edge 70 Pro ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 5,200 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও 460 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে৷ স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। আর স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
মোটোরোলার নতুন ফোন Dimensity 8500 Extreme প্রসেসরে রান করে, যা 4 ফ্যাব্রিকেশনে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.4 গিগাহার্টজ। চিপসেটের সাথে LPDDR5x র্যাম এবং UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজ যুক্ত। ডিভাইসে 6,500mAh সিলিকন ব্যাটারি রয়েছে, যা 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 প্রি-ইনস্টলড আছে৷ সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Apple ‘Surprise and Shine’ Event: How and Where to Watch iPhone Ultra, iPhone 18 Pro Series Launch