Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট

Samsung Galaxy Tab S10+ এক বছর পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে।

Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট

Photo Credit: Samsung

Samsung Galaxy Tab S10+ buyers can choose No-Cost EMI

হাইলাইট
  • Samsung তাদের Galaxy Tab S10+ মডেলে ফেস্টিভ অফার দিচ্ছে
  • Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi ও 5G দুই ভ্যারিয়েন্টেই অফার পাওয়া যাচ্ছে
  • ক্রেতারা নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে
বিজ্ঞাপন

উৎসবের মরসুম শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি। Samsung এবার তাদের একটি জনপ্রিয় ট্যাবলেটে ফেস্টিভ অফার দেওয়ার ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির ওয়েবসাইটে Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi এবং 5G উভয় ভ্যারিয়েন্টে অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সরাসরি ছাড় এবং নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে। ডিভাইসটি 12 মাস পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। Samsung-এর এই ফ্ল্যাগশিপ ট্যাবে স্টাইলাস পেন সাপোর্ট, 12.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল 10,090mAh ব্যাটারি, MediaTek-এর হাই-পারফরম্যান্স Dimenity 9300+ প্রসেসর, IP68 রেটিং, এবং উন্নত Galaxy AI ফিচার্স রয়েছে।

Samsung Galaxy Tab S10+ ডিসকাউন্ট অফার

ফেস্টিভ সিজন অফারের অধীনে Samsung Galaxy Tab S10+ মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সন 88,999 টাকায় বিক্রি হচ্ছে। ট্যাবের লিস্টিং প্রাইস হল 1,05,999 টাকা। ক্রেতারা ব্যাঙ্কের মাধ্যমে ছয় মাসের নো-কস্ট ইএমআই প্ল্যানে ট্যাবটি কিনতে পারবে। মাসিক কিস্তি 14,833 টাকা থেকে শুরু হচ্ছে।

সংস্থা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে 12 মাসের ইএমআই প্ল্যানে কেনার সুযোগ দিচ্ছে। সে ক্ষেত্রে প্রতি মাসে কিস্তি 7,417 টাকা থেকে শুরু হচ্ছে। Samsung Finance+ পরিষেবায় 15 শতাংশ ডাউন পেমেন্ট করে 6,877 টাকার EMI প্ল্যান বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy Tab S10+ মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের 5G ভার্সন 1,03,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক ও NBFC-এর ক্ষেত্রে EMI-এর অঙ্ক যথাক্রমে 17,333 টাকা এবং 8,667 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এছাড়াও, ক্রেতারা Finance+ এর মাধ্যমে মোট 15 শতাংশ ডাউন পেমেন্ট করে 8,036 টাকার কিস্তিতে দাম পরিশোধ করতে পারবে।

Samsung Galaxy Tab S10+ প্ল্যাটিনাম সিলভার ও মুনস্টোন গ্রে কালার অপশনে উপলব্ধ। ট্যাবের সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে আছে, যা WQXGA+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। ট্যাবের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10+ ট্যাবে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 9300+ প্রসেসর দ্বারা চালিত। অনবোর্ড স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ট্যাবে 45W ফাস্ট চার্জিং, কোয়াড স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও 4K ভিডিও রেকর্ডিং ফিচার আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »