Ai+ PulseTab একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাব, যা 9,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে।
Photo Credit: TV9 Bharatvarsh
Ai+ PulseTab tablet comes with a 10.95-inch Full HD display
Ai+ আজ ভারতে একঝাঁক নতুন ডিভাইস লঞ্চ করছে, যার মধ্যে রয়েছে তিনটি নতুন স্মার্টফোন, স্মার্টওয়াচ, এবং TWS ইয়ারবাডস। এছাড়াও, ভারতীয় সংস্থাটি তাদের প্রথম ট্যাবলেট PulseTab নিয়ে এসেছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাব যা 10,000 টাকার কমে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি 10.95 ইঞ্চি ডিসপ্লে, Helio G88 চিপসেট, WiFi + 4G LTE নেটওয়ার্ক, কোয়াড স্পিকার সেটআপ, ফাস্ট চার্জিং, ডুয়াল সিম, 8,000mAh ব্যাটারি, ও 13 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। চলুন নতুন ট্যাবটির দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Ai+ PulseTab ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম। সংস্থা একটাই মেমোরি অপশন অফার করছে। ট্যাবটি ফ্লিপকার্টে বিক্রি আরম্ভ হবে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও সেলের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এটি একজোড়া কালার অপশনে উপলব্ধ।
এআই+ পালসট্যাব মডেলের সামনে 10.95 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,200 x 1,920 পিক্সেল), 400 নিট পিক ব্রাইটনেস, ও 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর দ্বারা পরিচালিত। ফলে মাল্টিটাস্কিং বা ক্যাজুয়াল গেম খেলতে সমস্যা হবে না।
এআই+ কোম্পানির এই ট্যাবলেট লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। তবে এতে সংস্থার সমস্ত হ্যান্ডসেটের মতো NxtQ OS কাস্টম ইন্টারফেস থাকছে কিনা, তা জানা যায়নি। ট্যাবলেটের সামনে এবং পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
সংস্থা যে সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে, তার ভিত্তিতে বলা যায় 10,000 টাকার নিচে বাজেট ট্যাব খুঁজতে থাকা ক্রেতাদের জন্য Ai+ PulseTab ভাল অপশন হতে পারে। বড় ব্যাটারি ও শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ভিডিও দেখা বা পড়াশোনার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale