Boat আনল Airdopes 701 ANC ইয়ারফোন, কানে ঢোকালে বাইরের আওয়াজ পুরো ভ্যানিশ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুন 2025 00:24 IST
হাইলাইট
  • Boat Airdopes Prime 701 ANC ডুয়াল 10mm ড্রাইভারের সাথে এসেছে
  • এই ইয়ারফোনে IPX5 ওয়াটার-রেজিট্যান্স রেটিং আছে
  • এটি 46db পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশনে সক্ষম

Boat Airdopes Prime 701 ANC অবসিডিয়ান গ্রে, টাইটানিয়াম ব্লু এবং জিঙ্ক হোয়াইট রঙে পাওয়া যাবে

Photo Credit: Boat

Boat Airdopes Prime 701 ANC সোমবার ভারতে লঞ্চ হল। এই ট্রুলি ওয়্যারলেস (TWS) ইয়ারফোন 46 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং AI-সমর্থিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) করতে সক্ষম। এতে 10 মিমি ড্রাইভার রয়েছে এবং IPX5 ওয়াটার-রেজিট্যান্স বিল্ডের সাথে এসেছে। কেসের সাথে, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে বলে দাবি করেছে বোট। এটি Google Fast Pair, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি সমর্থন করে। এতে একটি ডেডিকেটেড লো-লেটেন্সি গেমিং মোড রয়েছে। Airdopes Prime 701 ANC ইয়ারফোনটি Boat Hearables অ্যাপের সাথে কানেক্ট করা যাবে এবং Boat এর 24-বিট স্পেশিয়াল অডিও টেকনোলজি সাপোর্ট করে।

ভারতে Boat Airdopes Prime 701 ANC এর দাম

হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি যুক্ত Boat Airdopes Prime 701 ANC দেশে 1,999  টাকায় লঞ্চ হয়েছে। ইয়ারফোনটি অবসিডিয়ান গ্রে, টাইটানিয়াম ব্লু এবং জিঙ্ক হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি Amazon এবং Boat India ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।

Boat Airdopes Prime 701 ANC স্পেসিফিকেশন ও ফিচার্স

Boat Airdopes Prime 701 ANC একটি ট্রাডিশনাল ইন-ইয়ার ডিজাইন ও ডুয়াল 10 মিলিমিটার ড্রাইভারের সাথে এসেছে। এটি 46 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ও Boat-এর 24-বিট স্পেশিয়াল অডিও টেকনোলজি সমর্থন করে। ইয়ারবাডসটি কোয়াড-মাইক ব্যাকড AI এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) দিয়ে সজ্জিত এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচার্স সাপোর্ট করে। প্রতিটি ইয়ারফোনে IPX5 জলরোধী বিল্ডও রয়েছে।

Airdopes Prime 701 ANC ইয়ারফোনটি Boat Hearables অ্যাপের সাথে কম্প্যাটিবল, যার অর্থ EQ সেটিংস কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ব্যবহারকারী উন্নত গেমিং পারফরম্যান্সের জন্য 60ms লো-লেটেন্সি বিস্ট মোড সহ ব্লুটুথ 5.2 পাবে। এছাড়াও, এটি Google এর ফাস্ট পেয়ার প্রযুক্তিও সমর্থন করে।

Airdopes Prime 701 ANC একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে, তবে এই ক্ষেত্রে কেস ধরে হিসাব করা হয়েছে। আবার 10 মিনিটের কুইক চার্জে 180 মিনিট বা 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। প্রতিটি ইয়ারবাডে 35 এমএএইচ ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে 40 মিনিট। অন্যদিকে, কেসে 500 এমএএইচ সেল রয়েছে। চার্জিং কেসটি তার বাইরে থাকা USB টাইপ-সি পোর্টটির মাধ্যমে দেড় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.