Boat Airdopes Prime 701 ANC ইয়ারফোনে 10 মিমি ড্রাইভার এবং IPX5 ওয়াটার-রেজিট্যান্স রেটিং আছে। কেসের সাথে, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।
Photo Credit: Boat
Boat Airdopes Prime 701 ANC অবসিডিয়ান গ্রে, টাইটানিয়াম ব্লু এবং জিঙ্ক হোয়াইট রঙে পাওয়া যাবে
Boat Airdopes Prime 701 ANC সোমবার ভারতে লঞ্চ হল। এই ট্রুলি ওয়্যারলেস (TWS) ইয়ারফোন 46 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং AI-সমর্থিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) করতে সক্ষম। এতে 10 মিমি ড্রাইভার রয়েছে এবং IPX5 ওয়াটার-রেজিট্যান্স বিল্ডের সাথে এসেছে। কেসের সাথে, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে বলে দাবি করেছে বোট। এটি Google Fast Pair, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি সমর্থন করে। এতে একটি ডেডিকেটেড লো-লেটেন্সি গেমিং মোড রয়েছে। Airdopes Prime 701 ANC ইয়ারফোনটি Boat Hearables অ্যাপের সাথে কানেক্ট করা যাবে এবং Boat এর 24-বিট স্পেশিয়াল অডিও টেকনোলজি সাপোর্ট করে।
হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি যুক্ত Boat Airdopes Prime 701 ANC দেশে 1,999 টাকায় লঞ্চ হয়েছে। ইয়ারফোনটি অবসিডিয়ান গ্রে, টাইটানিয়াম ব্লু এবং জিঙ্ক হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি Amazon এবং Boat India ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।
Boat Airdopes Prime 701 ANC একটি ট্রাডিশনাল ইন-ইয়ার ডিজাইন ও ডুয়াল 10 মিলিমিটার ড্রাইভারের সাথে এসেছে। এটি 46 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ও Boat-এর 24-বিট স্পেশিয়াল অডিও টেকনোলজি সমর্থন করে। ইয়ারবাডসটি কোয়াড-মাইক ব্যাকড AI এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) দিয়ে সজ্জিত এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচার্স সাপোর্ট করে। প্রতিটি ইয়ারফোনে IPX5 জলরোধী বিল্ডও রয়েছে।
Airdopes Prime 701 ANC ইয়ারফোনটি Boat Hearables অ্যাপের সাথে কম্প্যাটিবল, যার অর্থ EQ সেটিংস কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ব্যবহারকারী উন্নত গেমিং পারফরম্যান্সের জন্য 60ms লো-লেটেন্সি বিস্ট মোড সহ ব্লুটুথ 5.2 পাবে। এছাড়াও, এটি Google এর ফাস্ট পেয়ার প্রযুক্তিও সমর্থন করে।
Airdopes Prime 701 ANC একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে, তবে এই ক্ষেত্রে কেস ধরে হিসাব করা হয়েছে। আবার 10 মিনিটের কুইক চার্জে 180 মিনিট বা 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। প্রতিটি ইয়ারবাডে 35 এমএএইচ ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে 40 মিনিট। অন্যদিকে, কেসে 500 এমএএইচ সেল রয়েছে। চার্জিং কেসটি তার বাইরে থাকা USB টাইপ-সি পোর্টটির মাধ্যমে দেড় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Usernames Are Now Reportedly Available for Some Android and iOS Users
Meta Introduces New Parental Alerts for Teen Suicide and Self-Harm Conversations
GTA 6 Had 'Strongest Pre-Order Campaign on Record', on Track to Generate Up to $5.2 Billion in First Week