Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক

Xiaomi Watch 5 স্মার্টওয়াচটি 150টিরও বেশি স্পোর্টস মোড নিয়ে এসেছে।

Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক

Photo Credit: Xiaomi

Xiaomi Watch 5 equips the industry’s first EMG electromyography sensor

হাইলাইট
  • Xiaomi Watch 5 প্রফেশনাল ECG সেন্সরের সঙ্গে এসেছে
  • Xiaomi Buds 6 মডেলে 24 ক্যারাট গোল্ড প্লেটেড ডায়াফ্রাম রয়েছে
  • স্মার্টওয়াচ ও ইয়ারবাডসে ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে
বিজ্ঞাপন

আজ Xiaomi 17 Ultra স্মার্টফোনের পাশাপাশি চীনে Xiaomi Watch 5 এবং Xiaomi Buds 6 লঞ্চ হয়েছে। নতুন স্মার্টওয়াচটি 150 এর বেশি স্পোর্টস মোড নিয়ে এসেছে। জিমে শারীরিক কসরত করার জন্য এতে 3D অ্যানিমেটেড গাইডেন্স পাওয়া যাবে। ওয়ার্কআউটের সময় স্মার্টঘড়িটি রিপ কাউন্ট, ট্রেনিং ভলিউম, এবং ওজনের ডেটা ট্র্যাক করে ও ব্যায়ামের শেষে মাসল হিট ম্যাপ-সহ রিপোর্ট তৈরি করতে সক্ষম। শাওমি eSIM সাপোর্ট ও ECG অ্যানালিসিস সেন্সরও দিয়েছে। অন্য দিকে, ইয়ারবাডসে রয়েছে 24 ক্যারাট গোল্ড প্লেটেড ডায়াফ্রাম। এটি অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করে। চলুন Xiaomi Watch 5 ও Xiaomi Buds 6-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Xiaomi Watch 5 ফিচার্স ও দাম

শাওমি ওয়াচ 5 গোল ডায়ালের সঙ্গে এসেছে। এতে 47 মিমি কেস ও 1.54 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ঘড়িটি 60 হার্টজ রিফ্রেশ রেটে চলে ও 1,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ঘড়িতে Snapdragon W5 চিপ ও প্রফেশনাল ECG সেন্সর রয়েছে। এটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেস, এবং ঘুম মনিটরিং করে। কিছু অস্বাভাবিক ধরা পড়লে সাথে সাথেই সতর্ক করে।

ঘড়িতে ই-সিম সাপোর্ট থাকায় ফোনের সঙ্গে সংযুক্ত করতে হবে না। অর্থাৎ ফোন ছাড়াই ঘড়ি থেকে কল ও মেসেজ করা যাবে। ঘড়ির মাধ্যমে প্রেশার মাপার সুবিধা রয়েছে। এটি 930mAh ব্যাটারি দ্বারা পরিচালিত যা সাধারণ ব্যবহারে 6 দিন চলবে এবং পাওয়ার সেভিং মোডে 18 দিন টিকবে। এই ঘড়িতে ভাইব্রেশন মোটর, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্পিকার, মাইক্রোফোন, GPS, 5ATM ওয়াটার রেজিস্টান্স রেটিং আছে। চীনে Xiaomi Watch 5-এর দাম 1,999 ইউয়ান (প্রায় 25,550 টাকা) থেকে শুরু হচ্ছে।

Xiaomi Buds 6 ফিচার্স ও দাম

শাওমি বাডস 6 ইউনিক বায়োনিক কার্ভ ডিজাইনের সঙ্গে এসেছে। সহজ কথায়, এটি কানের মুখে হালকা ভাবে বসে এবং কানের ভিতরে পুরোপুরি ঢোকে না। ফলে কানে চাপ কম পড়ে। Harman-এর Golden Ear টিম ইয়ারবাডসের সাউন্ড টিউনিং করেছে, যার কারণে Harman Audio EFX মোড ও Master Mode-এর মতো বিশেষ সাউন্ড মোড পাওয়া যাবে।

এতে রিয়েল টাইম রেকর্ডিং ট্রান্সক্রিপশন, ওয়ান ক্লিক সামারি জেনারেটর, মাল্টি-সিন রেকর্ডিং, IP54 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, Spatial অডিও, ডুয়াল-ড্রাইভ স্মার্ট কানেকশন, এবং অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স রয়েছে। এটি ফুল চার্জে 6 ঘন্টা চলবে। Xiaomi Buds 6-এর দাম চীনে 699 ইউয়ান (প্রায় 8,900 টাকা) থেকে শুরু হচ্ছে।

প্রসঙ্গত, Xiaomi 17 Ultra ও Xiaomi 17 Ultra Leica Edition আজ চীনে রিলিজ হয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »