নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ড নিয়ে এল Fitbit: দাম ও ফিচার্স

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 13:23 IST
হাইলাইট
  • ভারতে এল Fitbit Versa Lite স্মার্টওয়াচ
  • একই সাথে লঞ্চ হল Fitbit Inspire এবং Inspire HR ফিটনেস ব্যান্ড
  • Fitbit Versa Lite ভারতে কোম্পানির সবথেকে কম দামের স্মার্টওয়াচ

Fitbit Versa Lite এর দাম 15,999 টাকা

ভারতে লঞ্চ হল Fitbit Versa Lite, Fitbit Inspire আর Inspire HR। এই মাসের শুরুতে বিশ্বের অন্যান্য দেশে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হয়েছিল। বুধবার ভারতে এল Fitbit Versa Lite স্মার্টওয়াচ আর Fitbit Inspire এবং Inspire HR ফিটনেস ব্যান্ড। এর সাথেই কোম্পানি ঘোষণা করেছে 2019 সালের শেষে ভারতে আসছে শিশুদের জন্য Fitbit Ace 2 ফিটনেস ব্যান্ড।

Fitbit Versa Lite, Inspire, Inspire HR এর দাম

Fitbit Versa Lite ভারতে কোম্পানির সবথেকে কম দামের স্মার্টওয়াচ। Versa Lite এর দাম 15,999 টাকা। একাধিক রঙে ভারতে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টওয়াচ।

Advertisement

অন্যদিকে Fitbit Inspire ফিটনেস ট্র্যাকারের দাম 6,999 টাকা। Inspire HR ফিটনেস ট্র্যাকারের দাম 8,999 টাকা। Amazon, Flipkart, Reliance Digital, Croma আর Helios থেকে পাওয়া যাবে এই ডিভাইসগুলি।

Fitbit Versa Lite ফিচার্স

Fitbit Versa Lite স্মার্টওয়াচে Fitbit Versa এর অধিকাংশ ফিচার উপস্থিত রয়েছে। থাকছে অটোমেটিক অ্যাক্টিভিটি, হার্ট রেট সেন্সার আর স্লিপ ট্র্যাকার। থাকছে 15 টি আলাদা এক্সসারসাইজ মোড। রক্তে অক্সিজেনের পরিমাপ করে শরীরের খেয়াল রাখবে এই স্মার্টওয়াচ। এক চার্জে চার দিন চলবে Fitbit Versa Lite।

Fitbit Versa Lite এ রয়েছে একটি 1.34 ইঞ্চি স্ক্রিন। ওজন মাত্র 38 গ্রাম। থাকছে 3 অ্যাক্সিস জাইরোস্কোপ।

Advertisement

Fitbit Inspire ফিটনেস ট্র্যাকারের দাম 6,999 টাকা

Fitbit Inspire আর Inspire HR ফিচার্স

Fitbit Inspire ব্যান্ডে কল, টেক্সট ও ক্যালেন্ডার ইভেন্টের অ্যালার্ট পাওয়া যাবে।  সাথে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে।  সাঁতার কাটার সময় ব্যবহার করা যাবে Inspire। একবার চার্জ করে 5 দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ব্যান্ড।

Advertisement

Fitbit Inspire HR ফিটনেস ব্যান্ডে থাকছে হার্টরেট সেনসর। এছাড়াও এই ফিটনেস ব্যান্ড ব্যবহার করে স্লিপ ট্র্যাক করা যাবে।  স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে Inspire HR রিয়েল টাইম স্পিড দেখাতে পারবে।

 
KEY SPECS
Strap Colour Charcoal, Lilac, Marina Blue, Mulberry, White
Display Size 34mm
Strap Material Silicone
Dial Shape Square
Display Type OLED
Ideal For Unisex
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.