লঞ্চ হল নতুন Garmin Vivoactive 3 Music

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুন 2018 15:12 IST
হাইলাইট
  • Garmin Vivoactive 3 Music এর ভিতরে প্রায় 500 টি গান স্টোর করা যাবে
  • Vivoactive 3 Music এর দাম 299 মার্কিন ডলারে (প্রায় 20,300 টাকা)
  • কম্পিউটার থেকেও মিউজিক ফাইল এই ঘড়িতে কপি করে নেওয়া সম্ভব

 
 
নতুন মিউজিক স্মার্টওয়াচ লঞ্চ করল Garmin । নতুন Garmin Vivoactive 3 Music স্মার্টওয়াচের মধ্যে আগের সব ফিচারের সাথেই মিউজিক প্লে ব্যাক ফিচার যোগ হয়েছে। যদিও এর আগেও নিজেদের মিউজিক স্মার্টওয়াচ লঞ্চ করেছিল জনপ্রিয় স্মার্টওয়াচ কোম্পানিটি। তবে এই প্রথম সাধ্যের মধ্যে মিউজিক প্ল্যা ব্যাক ও GPS সহ স্মার্টওয়াচ লঞ্চ করল কোম্পানি। নতুন  Garmin Vivoactive 3 Music এর ভিতরে প্রায় 500 টি গান স্টোর করা যাবে। আর নিজের ঘড়ি থেকেই ব্লুটুথ হেডসেটের মাধ্যমে গান শুনতে পারবেন। এবার থেকে আর গান শোনার জন্য পকেটে ফোন নিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না।
 
GPS স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকারের পাশাপাশি মিউজিক প্লে ব্যাকের কাজ করবে নতুন এই ঘড়িটি। Garmin Vivoactive 3 এর থেকে কিছুটা বেশি দামে 299 মার্কিন ডলারে (প্রায় 20,300 টাকা) স্মার্টওয়াচটি কিনতে পাওয়া যাবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়ে গিয়েছে। এর সাথেই 29 মার্কিন ডলার দিয়ে (প্রায় 2,000 টাকা) আলাদা স্ট্র্যাপ কিনতে পারবেন গ্রাহকরা।
 
তবে মিউজিক প্লে ব্যাক ফিচার ছাড়া এই স্মার্টওয়াচের বাকি সব ফিচার Garmin Vivoactive 3 এর সাথে একই থাকছে। অর্থাৎ এই ঘড়ির সাথেই গ্রাহকরা GPS, হার্ট রেট মনিটার, কনট্যাক্ট লেস পেমেন্ট, সুইম সেফ বিল্ট ও 7 দিন ব্যাটারি ব্যাক আপ পাবেন। Garmin Connect IQ অ্যাপ এর মাধ্যমে এই ঘড়ি ব্যাবহার করা যাবে। কোম্পানি জানিয়েছে এই অ্যাপ এর মাধ্যমে গ্রাহকরা বিনামুল্যে ওয়াচফেস, উইজেট বদল করতে পারবেন।
 
একই ফিচারের সাথেই গান শোনার ফিচার যোগ হয়ে লঞ্চ হয়েছে নতুন Garmin Vivoactive 3 Music। এই ডিভাইসে বিভিন্ন অনলাইন মুজিক স্ট্রিমিং অ্যাপ এর থেকে নিজের ঘড়িতে বিভিন্ন গান সেভ করা যাবে। এর সাথেই কম্পিউটার থেকেও মিউজিক ফাইল এই ঘড়িতে কপি করে নেওয়া সম্ভব। গান কপি হয়ে গেলে ব্লু টুথ হেডসেটের সাথে কানেক্ট করে গান শোনা যাবে।
 
Garmin Vivoactive 3 Music এ থাকবে একটি 1.2 ইঞ্চি (240x240 পিক্সেলস) ডিসপ্লে। এই ঘড়ির ওজন 39 গ্রাম। কোম্পানি জানিয়েছে Garmin Vivoactive 3 Music  তে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  2. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  3. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  5. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  7. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  9. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  10. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.