Wearables

Wearables - ख़बरें

  • 2 হাজারের নিচে সেরা ANC ইয়ারবাডস, Amazon Great Indian Festival 2026 সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 সেলে 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus ব্র্যান্ডের ইয়ারবাডসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 360 ডিগ্রি Spatial অডিও এবং 50 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। 1,899 টাকা দামের Realme Buds T310 ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার আছে। 2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে।
  • প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।
  • IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
    ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের 2026 সংস্করণের প্রথম দিনেই এআই-সক্ষম স্মার্ট গ্লাস ও ইয়ারবাডস প্রদর্শন করেছে জিও। চশমার অডিও ভার্সনে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। এটি চোখে পরার পর শুধু "Hello Jio" বললেই Jio AI চালু হয়ে যাবে। তারপর এআই-এর সঙ্গে কথা বলা, বিভিন্ন প্রশ্ন করা, এবং প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ক্যামেরা ভার্সনে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। এটিও চোখে পরে "Hello Jio" বলে Jio AI সক্রিয় করে বিভিন্ন প্রশ্ন করা এবং তথ্য জানা সম্ভব হবে। চশমাটির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। Jio ইয়ারবাডসে লাইভ নেভিগেশন ফিচার পাওয়া যাবে। কারও সঙ্গে কথা বলার সময় ফোন না খুলেই কোনও জায়গার অবস্থান সম্পর্কে তথ্য জানা যাবে।
  • Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
    গুগল ফিটবিট এয়ার ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 24x7 হৃদস্পন্দন মাপতে পারে। অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গেই সতর্ক করে। ডিভাইসটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে। ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)। গুগল দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে।
  • Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
    Ray-Ban Meta 3 ভারতে Zena, Wayfarer, ও Aviator ফ্রেম ডিজাইনের সঙ্গে উপলব্ধ হবে। ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা বাড়িয়েছে মেটা। সংস্থা অডিও রেকর্ডিং এবং ক্যামেরার ক্ষমতাও উন্নত করেছে। মেটা দাবি করছে, সর্বোচ্চ 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে মোট ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা আশেপাশের 50 শতাংশ অবাঞ্ছিত শব্দ কমাবে। গ্লাসে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 3K Ultra HD ভিডিও রেকর্ডিং সুবিধা আছে। ব্যবহারকারীরা নয়া ডাইনামিক ফটোস ফিচারের সাহায্যে একটি ছবির মধ্যে থেকে সেরা ফ্রেম বেছে নিতে পারবে।
  • লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
    Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপসেট রয়েছে। সংস্থা দাবি করছে, সিস্টেমটি সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে। ফলে সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দুই স্মার্টওয়াচের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। Apple Watch Series 12 ও Apple Watch Ultra 4-র দাম যথাক্রমে 56,900 টাকা ও 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে।
  • Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
    ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। ANC চালু থাকলে ইয়ারবাড সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে।
  • গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
    বোট তাদের অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে। Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না। প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই।
  • Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
    Google Fitbit Air সংস্থার প্রথম স্ক্রিন-বিহীন ফিটনেস ট্র্যাকার। এটি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে ট্র্যাক করার জন্য বানানো হয়েছে। ডিভাইসটি হার্ট রেট ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারে ও ঘুমের মধ্যে বিভিন্ন স্টেজ ট্র্যাক করে স্লিপ স্কোর তৈরি করে। এতে হার্ট রেট ভেরিয়াবিলিটি বা HRV দেখার সুবিধা আছে। এটি অটোমেটিক ওয়ার্কআউট ট্র্যাকিং অফার করে। গুগল দাবি করছে, ফিটবিট এয়ার 140টিরও বেশি শারীরিক কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম। যার মধ্যে হাঁটা, দৌড়, সাইক্লিং, রোয়িং, ও জিমে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে।
  • Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
    Google Pixel Watch 5 ও Pixel Tag বুধবার ভারতে লঞ্চ হয়েছে। ব্লুটুথ ট্র্যাকারের দাম 3,799 টাকা। এটি বিল্ট-ইন-ইন স্পিকার, IP67 রেটিং, এবং এক বছর ওয়্যারেন্টির সঙ্গে এসেছে। অন্য দিকে, Pixel Watch 5-এর দাম 42,999 টাকা থেকে শুরু হচ্ছে। স্মার্টওয়াচটি হেলথ গার্ডিয়ান ফিচার, 64 জিবি স্টোরেজ, 40 ঘন্টা ব্যাটারি লাইফ, এবং AMOLED LTPO ডিসপ্লে অফার করে। আগস্ট 20 থেকে ডিভাইসটির বিক্রি শুরু হবে।
  • 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
    CMF জানুয়ারিতে Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে ও 50 ঘন্টা টকটাইম মিলবে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল রয়েছে, যা ঘুরিয়ে ANC চালু ও বন্ধ, ভলিউম বাড়ানো-কমানো, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 2,000 টাকার নিচে সেরা 5 স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচার্স অবাক করবে
    Amazon Great Freedom সেলে 2,000 টাকার কমে পাঁচ সেরা স্মার্টওয়াচ। Fire-Boltt Ninja Phantom অ্যামাজনে 999 টাকায় বিক্রি হচ্ছে। এটি ট্রান্সপারেন্ট ডিজাইন পেয়েছে। 1,599 টাকা দামের GOBOULT Dire ক্যামেরা কন্ট্রোল, 120+ স্পোর্টস মোড, 250+ ওয়াচ ফেস, , 24 x 7 হার্ট রেট মনিটরিং, Spo2 সেন্সর, এবং মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং অফার করে। Noise Vortex Plus অ্যামাজনে 1,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 1.46 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Noise OS, 110+ স্পোর্টস মোড, এবং 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস আছে।
  • অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
    Pebble দেশের বাজারে 10,000 টাকার মধ্যে SeeQ AI Smart Glasses নিয়ে এসেছে। সংস্থার দাবি, এই স্মার্ট চশমা AI ক্যামেরা এবং স্মার্ট কানেক্টিভিটির সমন্বয়ে ব্যবহারকারীদের হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা দেবে। অর্থাৎ, ফোন হাতে না গিয়ে চশমার মাধ্যমে অনেক কাজ করা সম্ভব হবে। এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা, FHD ভিডিও রেকর্ডিং, 4K ফটো ক্যাপচার, ব্লুটুথ কলিং, রিয়েল-টাইম AI অনুবাদ, OpenWaveX ওপেন-ইয়ার অডিও প্রযুক্তি, ও AI অ্যাসিস্ট্যাস্টের মতো অত্যাধুনিক ফিচার্স রয়েছে।
  • Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
    Samsung Galaxy Glasses আজ, বুধবার চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে চূড়ান্ত আত্মপ্রকাশ করেছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির প্রথম স্মার্টচশমা। ওয়্যারেবল ডিভাইসটি গুগলের নতুন Android XR প্ল্যাটফর্মে চলে। এতে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন আছে, যার মাধ্যমে গান শোনা এবং কথা বলা যায়। এর সঙ্গে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ছবি এবং FHD ভিডিও তুলতে সক্ষম। Samsung তাদের নতুন চশমায় Qualcomm-এর Snapdragon AR1 Gen 1 প্রসেসর ব্যবহার করেছে।
  • Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
    Samsung Galaxy Watch 9 এবং Watch Ultra 2 বুধবার লঞ্চ হয়েছে। এই দুই নতুন প্রিমিয়াম স্মার্টওয়াচ একঝাঁক হেলথ ফিচার্স এবং ফিটনেস সেন্সরের সঙ্গে বাজারে এসেছে। সংস্থাটি উভয় স্মার্টঘড়িতে AMOLED ফুল-কালার অলওয়েজ অন ডিসপ্লে ও Snapdragon প্রসেসর দিয়েছে। ঘড়িগলিতে নতুন BioActive সেন্সর যুক্ত করেছে কোম্পানি, যা অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট রেট সেন্সর, ও বায়োইলেকট্রিক্যাল ইমপেডেন্স সেন্সরকে একত্রিত করেছে। এছাড়াও, নির্ভুল স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাবে।

Wearables - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »