কবে জুতো বিক্রি শুরু করছে Xiaomi?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মার্চ 2019 15:12 IST
হাইলাইট
  • Mi Men's Sports Shoes 2 জুতোর দাম 2,999 টাকা
  • 4 এপ্রিল কালো, ধূসর ও নীল রঙে এই জুতো বিক্রি শুরু হবে
  • এই জুতোতে কোন স্মার্ট ফিচার থাকছে না

কালো, ধূসর ও নীল রঙে পাওয়া যাবে Mi Men's Sports Shoes 2

ফেব্রুয়ারি মাসে ভারতে ছেলেদের জন্য স্পোর্টস সু লঞ্চ করেছে Xiaomi। 4 এপ্রিল এই প্রোডাক্ট বিক্রি শুরু হবে। এতদিন চীনে বিক্রি হলেও এই প্রথম ভারতে Xiaomi  -র জুতো পাওয়া যাবে। পাঁচটি আলাদা মেটিরিয়াল দিয়ে তৈরি হয়েছে এই জুতো।  কোম্পানি জানিয়েছে দারুন টেকসই এই জুতো পরে হাঁটার সময়  কোন ঝাকুনি অনুভব হবে না,  একই সাথে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

Mi Men's Sports Shoes 2 জুতোর দাম 2,999 টাকা। 4 এপ্রিল কালো, ধূসর ও নীল রঙে এই জুতো বিক্রি শুরু হবে। একই সাথে বিক্রি শুরু হবে Mi Sports Bluetooth Earphones আর Mi 2-in-1 USB Cable (30সেমি)। শুধুমাত্র Mi.com ওয়েবসাইট থেকে 4 এপ্রিল এই তিনটি প্রোডাক্ট বিক্রি শুরু হবে।

Advertisement

Xiaomi দাবি করেছে নতুন এই জুতো সম্পূর্ণ শক অ্যাবজর্বেন্ট, স্পিট রেজিস্টেন্ট ও টেকশই। তবে এই জুতোতে কোন স্মার্ট ফিচার থাকছে না। এই জুতোর সোল বিশেষ ভাবে তৈরী করে Xiaomi। বিশেষ 5 – ইন – ১ ইউনি মোলীং প্রযুক্তি ব্যবহার করে এই জুতো তৈরী হয়েছে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.