কবে ভারতে আসবে Mi Band 3?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 সেপ্টেম্বর 2018 16:54 IST
হাইলাইট
  • 27 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে পারে Mi Band 3
  • Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে
  • এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল  Mi Band 3।

 

বেঙ্গালুরুতে নতুন প্রোডাক্ট লঞ্চের আমন্ত্রণ পাঠাল  Xiaomi। এই লঞ্চ ইভেন্টে কোম্পানির নতুন  স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করার কথা জানিয়েছে কোম্পানি। আগামী  27 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে এই  ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে ভারতে লঞ্চ হতে পারে কোম্পানির পরবর্তী বাজেট স্মার্টব্যান্ড  Mi Band 3।

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল  Mi Band 3।  নতুন Mi Band 3 তে থাকবে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছড়াও সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে Xiaomi জানিয়েছে। নতুন Mi Band 3 এর দাম 169 ইউয়ান (প্রায় 1800 টাকা)। এছাড়াও নতুন Mi Band এর একটি NFC ভেরিয়েন্ট লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 199 ইউয়ান (প্রায় 2100 টাকা)।

Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3। Android 4.4 ও iOS 9.0 বা তার বেশি ভার্সানের যে কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে নতুন Mi Band 3। কোম্পানি দাবি করেছে নতুন এই ভার্সানে আরও ভালো পেডমিটার ব্যাবহার করা হয়েছে।

নতুন Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.