মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi Band 3। নতুন Mi Band 3 তে থাকবে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছড়াও সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে Xiaomi জানিয়েছে।
মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi Band 3।
বেঙ্গালুরুতে নতুন প্রোডাক্ট লঞ্চের আমন্ত্রণ পাঠাল Xiaomi। এই লঞ্চ ইভেন্টে কোম্পানির নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করার কথা জানিয়েছে কোম্পানি। আগামী 27 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে ভারতে লঞ্চ হতে পারে কোম্পানির পরবর্তী বাজেট স্মার্টব্যান্ড Mi Band 3।
মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi Band 3। নতুন Mi Band 3 তে থাকবে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছড়াও সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে Xiaomi জানিয়েছে। নতুন Mi Band 3 এর দাম 169 ইউয়ান (প্রায় 1800 টাকা)। এছাড়াও নতুন Mi Band এর একটি NFC ভেরিয়েন্ট লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 199 ইউয়ান (প্রায় 2100 টাকা)।
Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3। Android 4.4 ও iOS 9.0 বা তার বেশি ভার্সানের যে কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে নতুন Mi Band 3। কোম্পানি দাবি করেছে নতুন এই ভার্সানে আরও ভালো পেডমিটার ব্যাবহার করা হয়েছে।
নতুন Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।
কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Select Asus and ROG Laptops Get 3-Month Google AI Pro, AI Plus Subscription in India
Vivo S2 FE Could Launch in India Alongside the Vivo V80; Price, Key Specifications Tipped