ভারতে এই কমপ্যাক্ট স্পিকার লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অক্টোবর 2018 12:32 IST
হাইলাইট
  • ভারতে নতুন Mi Compact Bluetooth Speaker 2 লঞ্চ করল Xiaomi
  • Mi Compact Bluetooth Speaker 2 এর দাম 799 টাকা
  • এই স্পিকারে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে

Mi Bluetooth Speaker 2 তে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

ভারতে নতুন Mi Compact Bluetooth Speaker 2 লঞ্চ করল Xiaomi। কম দামি ছোট্ট এই Bluetooth স্পিকারে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। হ্যান্ডস ফ্রি কলিং এর জন্য নতুন Mi Compact Bluetooth Speaker 2 তে রয়েছে একটি মাইক্রোফোন। ভারতে Mi Compact Bluetooth Speaker 2 এর দাম 799 টাকা।

ইতিমধ্যেই Mi.com থেকে নতুন এই স্পিকার বিক্রি শুরু হয়ে গিয়েছে। Bluetooth v4.2 সহ লঞ্চ হয়েছে Mi Compact Bluetooth Speaker 2। নতুন এই স্পিকারের রেঞ্জ 10 মিটার। পাওয়া যাবে 200Hz ত্থেকে 18kHz অডিও ফ্রিকোয়েন্সি। স্পিকারের ভিতরে রয়েছে একটি 3.7V 480 mAh ব্যাটারি। মাইক্রো ইউএস বি কেবেল দিয়ে চার্জ করা যাবে নতুন Mi Compact Bluetooth Speaker 2।

স্পিকার কন্ট্রোল করার জন্য একটি মাত্র বাটন রয়েছে। এই বাটন প্রেস করে 2 সেকেন্ড হোল্ড করলে স্পিকার অন বা অফ হবে। শর্ট প্রেসে হলে প্লে/পজ। 6 সেকেন্ড হোল্ড করে থাকবে সেটিংস রিস্টোর হয়ে যাবে।

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Pocket Speaker 2 স্পিকার। এই স্পিকারের দাম 1,499 টাকা। Mi Pocket Speaker 2এর ভিতরে রয়েছে একটি 1200 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.