অ্যানালগ কোয়ার্টজ ঘড়ি লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুলাই 2018 12:18 IST
হাইলাইট
  • 17 জুলাই সকাল 10 টা থেকে চিনে এই ঘড়ি বিক্রি শুরু হবে
  • চিনে Mijia Quartz Watch এর দাম 349 ইউয়ান (প্রায় 3,500 টাকা)
  • এই ঘড়িতে ক্যালোরি কাউন্টার ও পেডোমিটারের মতো একাধিক স্মার্ট ফিচার রয়েছে

এবার কোয়ার্টজ হাতঘড়ির দুনিয়ায় পা রাখল Xiaomi। নতুন এই ঘড়ির নাম Mijia Quartz Watch। অ্যানালগ এই ঘড়িতে ক্যালোরি কাউন্টার ও পেডোমিটারের মতো একাধিক স্মার্ট ফিচার রয়েছে। স্মার্টফোনের সাথে কানেক্ট করে এই ফিচারগুলি কাজ করবে। চিনে Mijia Quartz Watch এর দাম 349 ইউয়ান (প্রায় 3,500 টাকা)। 17 জুলাই সকাল 10 টা থেকে চিনে এই ঘড়ি বিক্রি শুরু হবে।

সাদা, কালো ও গ্রে রঙে Mijia Quartz Watch কিনতে পাওয়া যাবে। 40 মিমি ডায়ালের এই ঘড়িটি 3.2 মিমি পাতলা। বড় ডায়ালের ভিতরে একটি ছোট সেকেন্ড ডায়াল দেখা যাবে। এই ডায়ালেই মোট কত পা হেঁটেছেন তা দেখা যাবে। এর সাথেই Mijia Quartz Watch এ রিপ্লেসেবেল লেদার স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। Bluetooth 4.0 এর মাধ্যমে স্মার্টফনে কোম্পানির অ্যাপ এর সাথে এই ঘড়ি কানেক্ট করা যাবে। এই অ্যাপ এর  মাধ্যমেই ঘড়ির সময় ঠিক করা যাবে। এর সাথেই অ্যাপ দিয়ে ঘটিতে অ্যালার্ম সেট করা যাবে। এই ঘড়িতে একসাথে 10টি অ্যালার্ম সেট করা সম্ভব। অ্যালার্ম এর সময়ে এই ঘড়িটি ভাইব্রেঈ করবে।

আপনি যে টাইমজোন এ রয়েছে স্মার্টফোনের অ্যাপ থেকে নিজে থেকেই সেই সময় Mijia Quartz Watch  তে সেট হয়ে যাবে। এর জন্য আলাদা করে আপনাকে Mijia Quartz Watch  এর সময় ঠিক করতে হবে না। ওয়াটারপ্রুফ এই ঘড়ির ওজন 42 গ্রাম। Android 4.4 ও iOS 7 বা তার বেশি যে কোন ডিভাইসের সাথে এই ঘড়ি পেয়ার করা যাবে। আপাতত শুধুমাত্র চিনে এই ঘড়ড়ি লঞ্চ করেছে Xiaomi। ভারতে এই ঘড়ি কবে লঞ্চ হবে ন্তা জানায়নি ভিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mijia Quartz Watch, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.