Windows 10 এ ব্যবহার করা যাবে Amazon Alexa

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 14:28 IST
হাইলাইট
  • এবার Windows 10 পিসিতে ব্যবহার করা যাবে Amazon Alexa
  • Microsoft Store থেকে ইতিমধ্যেই ডাউনলোড করা যাচ্ছে Amazon Alexa
  • মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মানিতে লঞ্চ হয়েছে এই ফিচার

Windows 10 গ্রাহকরা Microsoft Store স্টোরে থেকে Amazon Alexa ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন

এবার  Windows 10 পিসিতে ব্যবহার করা যাবে Amazon Alexa। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির সব Windows 10 গ্রাহক নিজের কম্পিউটারে Amazon Alexaইনস্টল করতে পারবেন। তবে সব কম্পিউটারে Amazon Alexa হ্যান্ডসফ্রি মোড কাজ করবে না। স্মার্ট স্পিকারের মতোই ‘Alexa' বলে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করে কন্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন কাজ করা যাবে।

Microsoft Store থেকে ইতিমধ্যেই ডাউনলোড করা যাচ্ছে Amazon Alexa। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মানির Windows 10 গ্রাহকরা Microsoft Store স্টোরে থেকে Amazon Alexa ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আগামী এক বছরের মধ্যে এই ফিচার অন্যান্য দেশের Windows 10 গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। ভারতে এখনো Windows 10 অপারেটিং সিস্টেমের Microsoft Store থেকে Amazon Alexaডাউনলোড করা যাচ্ছে না।

Windows 10 অপারেটিং সিস্টেমে Amazon Alexa এর মাধ্যমে ক্যালেন্ডার এন্ট্রি, গান চানালো, বিভিন্ন প্রশ্নের উত্তর, খবর পড়া, বাড়ির বিবিন্ন স্মার্ট ডিভাইস কন্ট্রোলের কাজ করা যাবে। এছাড়াও ভিডিও স্ট্রিমিং ও ফোন কল করা যাবে Amazon Alexa দিয়ে। আগামী বছরে কম্পিউটারে বিশেষভাবে ব্যবহারের জন্য কিছ ফিচার যোগ হবে Alexa তে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon Alexa, Amazon, Microsoft, Windows 10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.