Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 সেপ্টেম্বর 2026 12:31 IST
হাইলাইট
  • Apple Pay শুরুতে Axis ব্যাঙ্কের কার্ড সাপোর্ট করবে
  • iPhone, iPad, ও Apple Watch-এ স্পর্শহীন লেদদেন করা যাবে
  • কার্ডের তথ্য, পিন বা OTP ছাড়াই দোকান, বিভিন্ন অ্যাপ, ও ওয়েবসাইটে পেমেন্ট

Apple Pay supports Visa and Mastercard credit cards issued by Axis Bank

Photo Credit: Apple

Apple ব্যবহারকারীদের জন্য সুখবর। উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হল Apple Pay। ভারতে iPhone, iPad, ও Apple Watch ইউজাররা স্পর্শহীন লেনদেনের জন্য নতুন সুবিধা পেতে চলেছেন। অ্যাপলের এই ডিজিটাল ওয়ালেট ও মোবাইল পেমেন্ট পরিষেবা 2014 সালের সেপ্টেম্বরে প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল। তার 12 বছর পর Apple Pay এ দেশে লঞ্চ হয়েছে। এটি ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর পরিপূরক হিসেবে কাজ করবে। অ্যাপল পে-র মাধ্যমে কার্ডের তথ্য, পিন, বা OTP ছাড়াই দোকান, বিভিন্ন অ্যাপ, এবং ওয়েবসাইটে পেমেন্ট করা যাবে।

Apple Pay অবশেষে লঞ্চ হল ভারতে

গোড়ায় কেবলমাত্র অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা এবং মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড সরাসরি অ্যাপল পে পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবেন গ্রাহকরা। এর সাহায্যে ভারতে হাজার হাজার দোকান এবং অনলাইন বিক্রেতার কাছে পেমেন্ট করা যাবে।

Advertisement

Apple Pay-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার সময় আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না। ফলে আর্থিক তথ্য নিরাপদে থাকবে। মার্কিন টেক জায়ান্টটি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। পেমেন্ট সংক্রান্ত সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হয়।

Apple Pay কীভাবে সেটআপ করবেন

1. আইফোনে Wallet অ্যাপ খুলুন।
2. যোগ চিহ্নে (+) ট্যাপ করুন।
3. স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করে আপনার কার্ড যোগ করুন।
4. Axis ব্যাঙ্কের অ্যাপ থেকেও কার্ড যোগ করতে পারবেন।
5. যোগ করলেই সঙ্গে সঙ্গে Apple Pay ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।

Apple Pay-এর মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন

দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সাপোর্টেড পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে।

Advertisement

UPI অ্যাপগুলোর থেকে কতটা আলাদা Apple Pay

অ্যাপল পে শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে দোকানে বা ব্যবসায়ীদের টাকা মেটানোর জন্য তৈরি করা হয়েছে। এটি পেটিএম, ফোনপে, ও গুগল পে-র মতো ইউপিআই অ্যাপের মাধ্যমে অন্যকে টাকা পাঠানোর মাধ্যম নয়। যে সব দোকানে শুধু QR কোডের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা আছে, সেখানে পরিষেবাটি কাজ করবে না।

কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Apple Pay বর্তমানে ব্র্যান্ডের নিজস্ব স্টোর, ব্লিঙ্কিট, ক্রোমা, টাটা 1এমজি, রিলায়েন্স, ও জোমাটো-সহ একাধিক মার্চেন্ট সাপোর্ট করছে। ভবিষ্যতে আরও অফলাইন ও অনলাইন স্টোরে পরিষেবাটির সমর্থন যোগ করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple Pay, Apple Pay India Launch, Axis Bank, Apple
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  2. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  3. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  4. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  5. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  6. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  7. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  9. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  10. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.