Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন

Apple এই মুহূর্তে Axis ব্যাঙ্কের দেওয়া Mastercard ও Visa ক্রেডিট কার্ড Apple Pay-তে যোগ করতে দিচ্ছে।

Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন

Photo Credit: Apple

Apple Pay supports Visa and Mastercard credit cards issued by Axis Bank

হাইলাইট
  • Apple Pay শুরুতে Axis ব্যাঙ্কের কার্ড সাপোর্ট করবে
  • iPhone, iPad, ও Apple Watch-এ স্পর্শহীন লেদদেন করা যাবে
  • কার্ডের তথ্য, পিন বা OTP ছাড়াই দোকান, বিভিন্ন অ্যাপ, ও ওয়েবসাইটে পেমেন্ট
বিজ্ঞাপন

Apple ব্যবহারকারীদের জন্য সুখবর। উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হল Apple Pay। ভারতে iPhone, iPad, ও Apple Watch ইউজাররা স্পর্শহীন লেনদেনের জন্য নতুন সুবিধা পেতে চলেছেন। অ্যাপলের এই ডিজিটাল ওয়ালেট ও মোবাইল পেমেন্ট পরিষেবা 2014 সালের সেপ্টেম্বরে প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল। তার 12 বছর পর Apple Pay এ দেশে লঞ্চ হয়েছে। এটি ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর পরিপূরক হিসেবে কাজ করবে। অ্যাপল পে-র মাধ্যমে কার্ডের তথ্য, পিন, বা OTP ছাড়াই দোকান, বিভিন্ন অ্যাপ, এবং ওয়েবসাইটে পেমেন্ট করা যাবে।

Apple Pay অবশেষে লঞ্চ হল ভারতে

গোড়ায় কেবলমাত্র অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা এবং মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড সরাসরি অ্যাপল পে পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবেন গ্রাহকরা। এর সাহায্যে ভারতে হাজার হাজার দোকান এবং অনলাইন বিক্রেতার কাছে পেমেন্ট করা যাবে।

Apple Pay-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার সময় আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না। ফলে আর্থিক তথ্য নিরাপদে থাকবে। মার্কিন টেক জায়ান্টটি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। পেমেন্ট সংক্রান্ত সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হয়।

Apple Pay কীভাবে সেটআপ করবেন

1. আইফোনে Wallet অ্যাপ খুলুন।
2. যোগ চিহ্নে (+) ট্যাপ করুন।
3. স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করে আপনার কার্ড যোগ করুন।
4. Axis ব্যাঙ্কের অ্যাপ থেকেও কার্ড যোগ করতে পারবেন।
5. যোগ করলেই সঙ্গে সঙ্গে Apple Pay ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।

Apple Pay-এর মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন

দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সাপোর্টেড পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে।

UPI অ্যাপগুলোর থেকে কতটা আলাদা Apple Pay

অ্যাপল পে শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে দোকানে বা ব্যবসায়ীদের টাকা মেটানোর জন্য তৈরি করা হয়েছে। এটি পেটিএম, ফোনপে, ও গুগল পে-র মতো ইউপিআই অ্যাপের মাধ্যমে অন্যকে টাকা পাঠানোর মাধ্যম নয়। যে সব দোকানে শুধু QR কোডের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা আছে, সেখানে পরিষেবাটি কাজ করবে না।

কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Apple Pay বর্তমানে ব্র্যান্ডের নিজস্ব স্টোর, ব্লিঙ্কিট, ক্রোমা, টাটা 1এমজি, রিলায়েন্স, ও জোমাটো-সহ একাধিক মার্চেন্ট সাপোর্ট করছে। ভবিষ্যতে আরও অফলাইন ও অনলাইন স্টোরে পরিষেবাটির সমর্থন যোগ করা হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন
  2. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  3. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  4. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  5. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  6. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  9. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  10. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »