Apple

Apple - ख़बरें

  • 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
    2027 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে Xiaomi 18 Pro এবং নতুন Redmi Note 17 Aura মডেল লঞ্চ হতে পারে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে Xiaomi 18T বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। Xiaomi 18 Pro স্মার্টফোনটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা রাখা হতে পারে। অর্থাৎ শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 18 Pro, Oppo Find X10, ও Vivo X500 Pro-এর মতো প্রিমিয়াম ফোনগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
  • চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
    এনভিডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার, প্রেসিডেন্ট, ও পরিচালন পর্ষদের সদস্য পদ থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং। তাঁর ছেড়ে যাওয়া পদে আপাতত বসছেন এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসার কোলেট ক্রেস। তিনি অন্তর্বর্তীকালীন সিইও-র দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই হুয়াংয়ের উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে মার্কিন বহুজাতিক সংস্থাটি। রিপোর্ট বলছে, হুয়াংয়ের উত্তরসূরী হিসেবে Johny Srouji-র নাম বিবেচনা করছে সংস্থার পরিচালন পর্ষদ। 18 বছরের বেশি সময় ধরে Apple-এর সঙ্গে যুক্ত তিনি। জনি বর্তমানে হার্ডওয়্যার টেকনোলজি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
  • দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
    উৎসবের মরসুমে অফলাইন স্মার্টফোন মার্কেটে করুণ চিত্র। এবার দীপাবলির সময়টা একেবারেই ভাল কাটেনি দোকানদারদের। খুচরো দোকানগুলিতে ক্রেতাদের আনাগোনা মোটামুটি স্বাভাবিক থাকলেও স্মার্টফোন সেভাবে বিক্রি হয়নি। নতুন রিপোর্ট অনুযায়ী, Apple ও Motorola-র মতো ব্র্যান্ডের ফোনের ভাল চাহিদা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু অন্যান্য সংস্থার বিক্রিতে পত। অল ইন্ডিয়া মোবাইল রিটেলারস অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য উদ্ধৃত করে মানিকন্ট্রোল জানিয়েছে, দীপাবলির সময়ে ভারতের অফলাইন স্মার্টফোন রিটেল মার্কেটের বিক্রি গত বছরের তুলনায় 18 থেকে 20 শতাংশ কমেছে। ধনতেরাস থেকে দীপাবলির পরের দিন পর্যন্ত চার দিনের ক্রেতাদের আনাগোনা সন্তোষজনক ছিল। কিন্তু এর আগের সাত দিনে স্মার্টফোন বিক্রি 40 শতাংশ হ্রাস পেয়েছে।
  • iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
    2027 সালের প্রথমার্ধে iPhone 18, iPhone 18e, এবং iPhone Air 2 লঞ্চ করতে পারে অ্যাপল। স্ট্যান্ডার্ড iPhone 18 কম্প্যাক্ট 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি পূর্বসূরীর মতো ডাইনামিক আইল্যান্ড ডিজাইন ধরে রাখবে। এতে A20 প্রসেসর ব্যবহার করা হবে। দাবি করা হচ্ছে যে, আইফোন 18 ফেস আইডি, 48 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও আরও বড় ব্যাটারি পেতে পারে।
  • Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
    বিশ্বজুড়ে সেপ্টেম্বর ত্রৈমাসিকে অ্যাপল মোট 114.5 বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করতে পেরেছে। Mac ডিভাইসের ব্যবসা থেকে আয় 24 শতাংশ বেড়ে 10.8 বিলিয়ন ডলারে পৌঁছেছে। iPhone থেকে আয় 17 শতাংশ বেড়ে 57.6 বিলিয়ন ডলার হয়েছে। ভিডিও, ক্লাউড সার্ভিস, পেমেন্ট পরিষেবা, ও বিজ্ঞাপন ব্যবসার বৃদ্ধির হাত ধরে পরিষেবা সংক্রান্ত বিভাগ থেকে 31.6 বিলিয়ন ডলার আয় হয়েছে। Apple চলতি বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে।
  • দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
    ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে Amazon Great Indian Festival Diwali Edition। অ্যামাজনের মেগা সেলে Samsung ও Apple-এর প্রিমিয়াম ফোন তুলনামূলক কম দামে কেনার সুযোগ মিলছে। সেলের অন্যতম আকর্ষণীয় অফার থাকছে Samsung Galaxy S25 Ultra মডেলে। ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত করে দাম শুরু হচ্ছে 86,999 টাকা থেকে। ফোনটির 12 জিবি ও 256 জিবি বেস ভ্যারিয়েন্ট 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। iPhone 16-এর দামও অনেকটাই কমেছে। ফোনটির 128 জিবি স্টোরেজ-সহ বেস বর্তমানে 68,999 টাকা থেকে কেনা যাচ্ছে। 2024 সালে ভারতে লঞ্চের সময় ফোনটির দাম 79,900 টাকা থেকে শুরু হয়েছিল।
  • 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
    টাচস্ক্রিন MacBook Pro-র হাত ধরে এক দশক পর আলোকিত Apple লোগো ফিরে এসেছে। তবে লোগো ফের একবার আলোকিত হলেও, আলো জ্বলার প্রযুক্তিতে পরিবর্তন এসেছে। পূর্বে ডিসপ্লের ব্যাকলাইট ব্যবহার করে লোগো আলোকিত হত। ম্যাকবুকের ঢাকনার পিছনে অ্যাপল লোগোর অংশটি এমনভাবে তৈরি করা হত, যাতে মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। ফলে ডিসপ্লের আলো লোগোর স্বচ্ছ অংশের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসত। কিন্তু সমস্যা হল টাচস্ক্রিন MacBook Pro-র OLED ডিসপ্লেতে সেই টেকনিক আর কাজ করবে না। রিপোর্ট অনুসারে, এতে স্বতন্ত্রভাবে আলো তৈরি করতে সক্ষম দুটি স্তর একটির উপর আরেকটি বসানো হয়েছে। আগের মিনি-এলইডির তুলনায় প্যানেল আরও পাতলা। সেই কারণে ল্যাপটপের ঢাকনা পুরু না করেই পিছনে আলাদা আলোর উৎস বসানোর জায়গা পাওয়া গিয়েছে।
  • Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
    Apple তাদের বহু প্রতীক্ষিত টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ করেছে। দাম 3,49,000 টাকা থেকে শুরু। ল্যাপটপ 14 ইঞ্চি ও 16 ইঞ্চি ROLED XDR OLED স্ক্রিন অপশনে এসেছে। ডিভাইসটি M5 Pro বা M5 Max চিপসেট ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যাবে। Apple দাবি করছে, টাচস্ক্রিন MacBook Pro ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ভারী কাজ সহজেই করতে পারবে। এতে মেগাপিক্সেল ওয়েবক্যাম, 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ছ'টি হাই-ফিডেলিটি স্পিকার, macOS 27 Golden Gate অপারেটিং সিস্টেম, এবং ডাইনামিক আইল্যান্ড রয়েছে।
  • ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
    চ্যাটজিপিটির সঙ্গে আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার কানেক্ট করার জন্য ইউজারকে আলাদা অ্যাপ-স্পেসিফিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। আইক্লাউড মেল প্লাগইনের মাধ্যমে ইমেল সংক্রান্ত একাধিক কাজ পরিচালনা করতে পারবে চ্যাটজিপিটি। চ্যাটবটটি ইমেল খোঁজা, পড়া, ড্রাফট করা, মেল পাঠানো, এবং আইক্লাউডে সেভ করা কনট্যাক্টের তথ্য খুঁজে বার করতে পারবে। এটি @icloud.com, @me.com, এবং , @mac.com দিয়ে শেষ হওয়া ইমেল ঠিকানার সঙ্গে কাজ করবে। আইক্লাউড ইন্টিগ্রেশনের ফলে এখন থেকে চ্যাটজিপিটি-কে ব্যবহার করে ক্যালেন্ডারে থাকা আগের অ্যাপয়েন্টমেন্টের তথ্য দেখা, নতুন ইভেন্টের সময় ঠিক করা, ও ক্যালেন্ডারে থাকা এন্ট্রি আপডেট করা যাবে।
  • iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
    iPhone 18e এ দেশে 2027 সালের শুরুর দিকে আসবে বলে অনুমান করা হচ্ছে। প্রসেসর ও ফ্রন্ট ক্যামেরায় বড় পরিবর্তন আসতে চলেছে। ফোনটির র‍্যাম 1 জিবি বাড়তে পারে। অতিরিক্ত মেমরি Apple-এর AI ভিত্তিক ফিচার্স চালাতে সাহায্য করবে। এতে A20 চিপ থাকতে পারে। এটি 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি হবে। ফোনে 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলতে পারে, যা iPhone 17e-র 12 মেগাপিক্সেল সেন্সরের তুলনায় গুরুত্বপূর্ণ আপগ্রেড।
  • OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
    Apple MacBook Pro ল্যাপটপের নতুন মডেল লঞ্চ করল। MacBook Pro (2026) পাওয়ারফুল M6 চিপসেট দ্বারা চালিত। এতে 12টি কোর নিয়ে গঠিত CPU রয়েছে। এটি সংস্থার প্রথম 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ডেস্কটপ গ্রেড প্রসেসর। M6 কনফিগারেশন শুধু 14 ইঞ্চি মডেলে উপলব্ধ। MacBook Pro লাইনআপে প্রথমবার OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে 24 ঘন্টা ব্যাটারি লাইফ, 32 জিবি পর্যন্ত ইউনিফায়েড মেমরি, Siri AI সাপোর্ট, ও 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা পাওয়া যাবে। দাম 2,39,000 টাকা থেকে শুরু। বেস মডেলে 1 টিবি স্টোরেজ আছে।
  • iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
    Apple সোমবার ভারত ও গ্লোবাল মার্কেটে iPad Mini (2026) লঞ্চের ঘোষণা করেছে। এটি 8.5 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে এসেছে, যা আইপ্যাড মিনি লাইনআপের ইতিহাসে সর্বপ্রথম। অ্যাপলের নতুন ট্যাবে পাওয়ারফুল A20 Pro প্রসেসর ব্যবহার হয়েছে। iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo ফোল্ডেবলও একই চিপসেট দ্বারা পরিচালিত। iPad Mini (2026) মডেলে iPadOS 27 সফটওয়্যারের মাধ্যমে Apple Intelligence-এর বিভিন্ন ফিচার্স ব্যবহারের সুবিধা থাকবে। কোম্পানি উন্নত অডিও সিস্টেম, ফাস্ট ওয়্যারলেস কানেক্টিভিটি, ও ল্যান্ডস্কেপ-ওরিয়েন্টেড ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যুক্ত করেছে। এই Wi-Fi এবং 5G, দুই ভ্যারিয়েন্টে বাজারে আসছে।
  • Oppo Find X10 Pro Max নাকি iPhone 18 Pro Max, কোন ফোন সেরা? দেখুন তুলনা
    Oppo Find X10 Pro Max ভারতে একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ।12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম 1,99,999 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি ভার্সনের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা। ফলে 2 লাখ টাকার সেগমেন্টে দুই ফোনের মধ্যে প্রতিযোগিতা চলবে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডের তুলনা দেখে নিন।
  • Oppo Find X10 vs iPhone 17: ডুয়াল 200MP ক্যামেরার ওপ্পো ও আইফোনের মধ্যে তুলনা দেখে নিন
    Oppo Find X10 অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য ভারতে লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Find X10 সিরিজের বেস মডেল। এই স্মার্টফোনে Find X9 Ultra-র মতো দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্য দিকে, বর্তমানে প্রিমিয়াম ফোনের বাজারে Apple iPhone 17-এর চাহিদা ক্রমশ ঊর্দ্ধমুখী। সেপ্টেম্বরে iPhone 18 সিরিজের বেস মডেল লঞ্চ হয়নি। ফলে ক্রেতারা গত বছরের iPhone 17 লাইনআপের বেস মডেলের দিকে ঝুঁকছে। দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ও প্রসেসর-সহ সব স্পেসিফিকেশনের তুলনা দেখে নিন।
  • Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
    ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন পডকাস্টে iPhone Duo 2 সম্পর্কে জানিয়েছে। এই ফোনের বাইরের কভার ডিসপ্লের মধ্যে ফেস আইডি প্রযুক্তি থাকবে বলে দাবি করা হয়েছে। অ্যাপল পরবর্তী ভাঁজযোগ্য আইফোনে অ্যাকশন বাটনও দিতে পারে। টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে। পরবর্তী প্রজন্মের মডেলগুলোতে 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ইন্টার্নাল ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে আপগ্রেডগুলো একসঙ্গে iPhone Duo 2-তে নাও আসতে পারে। নেক্সট জেনারেশন মডেলগুলোতে ধাপে ধাপে যোগ করা হতে পারে।

Apple - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »